Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    ‘আজ থেকে আমি চুপ থাকব’, হঠাৎ কেন এমন ঘোষণা দিলেন পাটওয়ারী?

    By নিউজ ডেস্কJuly 30, 2026 6:39 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আর কোনো বক্তব্য না দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ‘আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব’। সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তিনি বলেন, ‘আমি আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি তারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।’

    পাটওয়ারী দাবি করেন, এর আগে হবিগঞ্জে তার ওপর হামলা চালানো হয়েছে। সর্বশেষ গোলাপগঞ্জে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িতেও হামলা হয়েছে।

    তিনি বলেন, ‘একটু আগে সারজিসের গাড়িতে হামলা হয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমাকে তো আগেই হামলা করা হয়েছে। তারা বলেছে, আমি নাকি বেশি কথা বলি। তাই আজ থেকে আমি আর কোনো কথা বলব না। চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি তারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।’

    হবিগঞ্জের ঘটনায় দায়ের করা মামলার প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা গতকাল রাতে মামলা করেছি। যাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকের চোখ নষ্ট করা হয়েছে। এসব ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। তবে মামলায় কিছু সংশোধন আনা হচ্ছে। কারণ, একজন ব্যক্তির নাম সেখানে এসেছে, যার উপস্থিতি ভিডিও ফুটেজে দেখা যায়নি।’

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সুষ্ঠু বিচার চাই।’

    আহত আলিফ চৌধুরীর প্রসঙ্গ উল্লেখ করে পাটওয়ারী বলেন, ‘একজন ইন্টারমিডিয়েটের ছাত্র, যে কখনো কাউকে মারতে যায়নি। তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী। আপনি কি পারবেন তার চোখটা ফিরিয়ে দিতে?’

    তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমরা শুধু বলব, প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব। আমরা আর কিছু বলব না। আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিছুই চাই না, শুধু আলিফের চোখটা ফেরত চাই।’

    উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী গুরুতর আহত হন। পরে অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানান, তার বাম চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleবাসচালকের বাড়ি থেকে ১৫ কেজি স্বর্ণসহ ২৮ কোটি রুপি উদ্ধার, ৫টি টাকা গণনার মেশিন বিকল
    Next Article প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে পাটওয়ারীর পোস্ট ভাইরাল

    Related Posts

    ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    July 30, 2026 11:50 PM

    বিএনপিকে নিয়ে সারজিসের দুই শব্দের চাঞ্চল্যকর ইঙ্গিতপূর্ণ পোস্ট ভাইরাল

    July 30, 2026 9:08 PM

    আলিফের চোখ হারানোর ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করলেন সারজিস

    July 30, 2026 9:00 PM
    Latest News

    ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী, জানা গেল কে কোন দায়িত্বে

    ইস্তফা দিয়েছেন মোদি! নেটদুনিয়ায় ভাইরাল সই করা পদত্যাগপত্র, ফ্যাক্ট চেকে উঠে এল সত্যিটা

    ভাইরাল ‘মোদির পদত্যাগপত্র’ আসল নাকি ভুয়ো? সরকারি ফ্যাক্ট-চেকে মিলল চাঞ্চল্যকর সত্য

    সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে

    এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.