Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের চাঞ্চল্যকর পোস্ট

    By নিউজ ডেস্কJuly 31, 2026 6:00 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার সঙ্গে ফোনে কথা বলে তার বিরুদ্ধে বক্তব্য না দেয়ার অনুরোধ করেছেন।

    শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব দাবি করেন রাশেদ খাঁন।

    পোস্টে তিনি লেখেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে বলেন, তিনি যেন আর তার বিরুদ্ধে কথা না বলেন; বিনিময়ে তিনিও আর রাশেদ খাঁনের বিরুদ্ধে কিছু বলবেন না। জবাবে রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করলে বিষয়টি তিনি বিবেচনা করবেন। তার দাবি, পাটওয়ারী তখন জানান, তিনি এ বিষয়ে গণমাধ্যমেও কথা বলেছেন এবং ভবিষ্যতে আর এমন করবেন না।

    রাশেদ খাঁনের দাবি, ওই রাতেই পাটওয়ারী আবার ফোন করে বলেন, ‘আমি কিন্তু সব বলে দেবো। আমাদের (নাহিদ-আসিফ) কাছ থেকে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন। সব ফাঁস করে দেবো।’

    এর জবাবে তিনি বলেন, ‘যা আছে সব ফাঁস করে দাও।’

    রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, এরপর পাটওয়ারী অভিযোগ করেন, তিনি ফ্ল্যাট কিনেছেন এবং এ-সংক্রান্ত সব নথি তাদের কাছে রয়েছে। এ বিষয়ে রাশেদ খাঁন বলেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে তিনি কখনো এক টাকাও নেননি। তার সম্পর্কে যেসব তথ্য রয়েছে, সেগুলো প্রকাশ করে দেয়ারও আহ্বান জানান তিনি।

    পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, গতকাল তার ফোন পেয়ে ভেবেছিলাম, হয়তো সে নিজের ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেয়া উচিত। কিন্তু আজই দেখলাম, সে আমাকে দেয়া কথা রাখেনি। আবারও আবোলতাবোল বলা শুরু করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Article‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে’
    Next Article সরকারি চাকরিজীবীদের বেতন শুরুতে কত ছিল, বাড়ল কেমন?

    Related Posts

    নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    July 31, 2026 11:16 PM

    কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিলো এনসিপি

    July 31, 2026 10:52 PM

    শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা জানালেন মির্জা ফখরুল ও রিজভী

    July 31, 2026 10:44 PM
    Latest News

    নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন, যা বলল ভারত

    যে কারণে থমকে যেতে পারে গ্যাস সরবরাহ

    কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিলো এনসিপি

    শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা জানালেন মির্জা ফখরুল ও রিজভী

    ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.