Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন, যা বলল ভারত

    By নিউজ ডেস্কJuly 31, 2026 11:09 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ‘বিমসটেকের সভাপতি’ হিসেবে। এ নিয়ে প্রশ্নের সরাসরি জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

    শুক্রবার (৩১ জুলাই) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, ‘বাংলাদেশ থেকে কিছু মন্তব্যে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তার পদবি প্রধানমন্ত্রী ব্যবহার করা হয়নি,

    বিমসটেকের চেয়ার হিসেবে সম্বোধন করা হয়েছে, যা তারা অপমানজনক বলে মনে করছে। এ বিষয়ে কি একটু স্পষ্ট করবেন যে তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণটি কেমন ছিল?’

    এই প্রশ্নের সরাসরি কোনও জবাব না দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ব্রিকস-এর আমন্ত্রণ সম্পর্কে আপনাদের প্রশ্নের বিষয়ে বলি, আমরা ব্রিকস সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে এটি আয়োজন করা হচ্ছে। আমন্ত্রণ এবং কারিগরি বিষয়ে আমরা পরে আপনাদের হালনাগাদ তথ্য দেব।’

    ব্রিফিংয়ে আরেক সাংবাদিক ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূতের সার্জিও গরের চলমান বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নে তিনি বলেন, ‘ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে তিন দিনের বাংলাদেশ সফরে রয়েছেন এবং সেখানে পররাষ্ট্রমন্ত্রীসহ

    আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। আমার প্রশ্ন হলো, এমন কোনও প্র্যাকটিস আছে কি না যে মার্কিন রাষ্ট্রদূত তার আঞ্চলিক কার্যকলাপ সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন? কারণ, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূতও। এমন কোনও মাধ্যম কি আছে, যার মাধ্যমে আপনারা জানতে পারেন যে তিনি বিভিন্ন দেশে কী করছেন, নাকি তিনি ভারতীয় আয়োজকদের সঙ্গে আলোচনা ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন?’

    এ প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে আপনার প্রথম প্রশ্নের উত্তর মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের দেয়া উচিত। কারণ, এটি ওই দুই দেশের বিষয়।’

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleযে কারণে থমকে যেতে পারে গ্যাস সরবরাহ
    Next Article নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    Related Posts

    যে কারণে থমকে যেতে পারে গ্যাস সরবরাহ

    July 31, 2026 10:58 PM

    পরিস্থিতি ভয়াবহ একদিনে ঢুকে পড়ল ৫০ হাজার মানুষ, নিহত বেড়ে ১৮

    July 31, 2026 3:00 PM

    নেতানিয়াহু বিদেশে গ্রেপ্তার হলে কী করবে ইসরায়েল? দূর্ধর্ষ পরিকল্পনার কথা জানালেন নিজেই

    July 31, 2026 10:28 AM
    Latest News

    নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন, যা বলল ভারত

    যে কারণে থমকে যেতে পারে গ্যাস সরবরাহ

    কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিলো এনসিপি

    শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা জানালেন মির্জা ফখরুল ও রিজভী

    ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.