Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    দেশজুড়ে পুলিশের জরুরি সতর্কতা জারি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

    By নিউজ ডেস্কAugust 2, 2026 12:43 AMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশি যানবাহনকে লক্ষ্য করে হামলা কিংবা নাশকতা চালাতে পারে গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা-ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

    শনিবার (১ আগস্ট) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।

    পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ যেকোনো যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাশত করা হবে না। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

    এতে বলা হয়, ডিউটিতে থাকা অবস্থায় যদি সাময়িকভাবে যানবাহন থামানোর প্রয়োজন হয়, তবে অবশ্যই সেটি নিরাপদ স্থানে পার্ক করতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ব্যতীত কোনো পুলিশি গাড়ি পরিত্যক্ত বা অলস ফেলে রাখা যাবে না। গাড়ি সার্বক্ষণিক দায়িত্বরতদের নজরদারিতে রাখতে হবে। অর্থাৎ আনঅ্যাটেন্ডেড অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    এ ছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড বা অন্যান্য নির্দিষ্ট সরকারি স্থানে রাখা পার্কিংকৃত যানবাহনগুলোর নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

    পুলিশ সদর দপ্তর এই নির্দেশনাকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে অভিহিত করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleহঠাৎ কেন ঢাকাসহ দেশজুড়ে ‘সর্বোচ্চ’ সতর্কতা জা‌রি করলো পুলিশ? জানা গেল চাঞ্চল্যকর তথ্য
    Next Article টানা ৫ দিন বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

    Related Posts

    টানা ৫ দিন বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

    August 2, 2026 12:49 AM

    হঠাৎ কেন ঢাকাসহ দেশজুড়ে ‘সর্বোচ্চ’ সতর্কতা জা‌রি করলো পুলিশ? জানা গেল চাঞ্চল্যকর তথ্য

    August 2, 2026 12:32 AM

    যে কারণে হঠাৎ ঢাকাসহ দেশজুড়ে সতর্কতা জারি

    August 2, 2026 12:08 AM
    Latest News

    টানা ৫ দিন বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

    দেশজুড়ে পুলিশের জরুরি সতর্কতা জারি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

    হঠাৎ কেন ঢাকাসহ দেশজুড়ে ‘সর্বোচ্চ’ সতর্কতা জা‌রি করলো পুলিশ? জানা গেল চাঞ্চল্যকর তথ্য

    জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত

    যে কারণে হঠাৎ ঢাকাসহ দেশজুড়ে সতর্কতা জারি

    ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.