Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    সারাদেশে বাইকসহ সব মোটরযানের জন্য জরুরি সতর্কবার্তা, না মানলে ব্যবস্থা

    By নিউজ ডেস্কAugust 3, 2026 6:08 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    অ্যাম্বুলেন্স, অগ্নি-নির্বাপক বা উদ্ধারকাজ এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান ছাড়া অন্য কোনো যানে তীব্র, কর্কশ ও বিকট শব্দের হর্ন বা হুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

    সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অননুমোদিত হর্ন ও যন্ত্র স্বাস্থ্যঝুঁকি বাড়ানোর পাশাপাশি চালকদের বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যার ফলে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। এছাড়া কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করায় গণ-উপদ্রবের সৃষ্টি হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

    জরুরি এই নির্দেশনায় অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ বা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া অন্য সব মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা যেকোনো ভীতিকর শব্দের হর্ন স্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleশেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
    Next Article হঠাৎ যে কারণে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি, সবাইকে সতর্ক থাকার নির্দশ

    Related Posts

    বাদ পড়ছেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

    August 4, 2026 7:17 AM

    সমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ

    August 4, 2026 12:08 AM

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য জানালেন ইসি সচিব

    August 3, 2026 11:43 PM
    Latest News

    বাদ পড়ছেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

    বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

    পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে প্রবেশের কিছুক্ষণ পর যুবক নেতার মৃত্যু

    সমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ

    দেশে ফিরতে পারবে কিনা মির্জা আব্বাস, জানা গেল সর্বশেষ অবস্থা

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য জানালেন ইসি সচিব

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.