Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জেলা সংবাদ

    প্রবাসফেরত অসুস্থ স্বামীকে রাতের আঁধারে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সন্তানরা

    By নিউজ ডেস্কAugust 3, 2026 7:28 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী
    টাঙ্গাইলের সখীপুরে রাতের আঁধারে রাস্তার পাশে অসুস্থ স্বামীকে ফেলে গেছে স্ত্রী ও সন্তানেরা। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কালমেঘা এলাকায় তাকে রাস্তার পাশে ফেলে যান বলে অভিযোগ উঠেছে।

    জামাল উদ্দিন (৪৯) উপজেলার কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাশবাড়ি দক্ষিণ পাড়া, ইয়ার উদ্দিন মোড় এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি দেন। সেখানে প্রায় ১২ বছর কর্মরত ছিলেন।

    স্থানীয়দের দাবি, প্রবাসজীবনে উপার্জিত লাখ লাখ টাকা তিনি স্ত্রীর কাছে পাঠিয়েছেন। কয়েক বছর আগে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় আট মাস আগে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারে অবহেলার অভিযোগ ওঠে।

    স্থানীয়রা জানান, গতকাল গভীর রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে যান তার স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা। পরে রাতে বৃষ্টি শুরু হলে তিনি মানবেতর অবস্থায় পড়েন। পরবর্তীতে কালমেঘা গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় তার ভাতিজি ইসমতারার বাড়িতে আশ্রয় দেওয়া হয়। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

    স্থানীয় ইউপি সদস্য মোশাররফ বলেন, বিষয়টি জানার পর স্থানীয়রা এগিয়ে এসে জামাল উদ্দিনকে নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেন।

    জামাল উদ্দিনের বড় ভাই সোহরাব আলী বলেন, আমার ভাইকে আমি অনেক আগেই সাবধান করেছিলাম শ্বশুরবাড়িতে না যেতে। কিন্তু সে এলাকার কারো কথা শোনেনি। আজ শুনতে পেলাম, তার স্ত্রী অসুস্থ অবস্থায় তাকে রাস্তায় ফেলে চলে গেছে।

    স্ত্রী রিনা আক্তার বলেন, আমার স্বামীকে আমি কয়েক মাস আগে ডিভোর্স দিয়েছি। তার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় তিনি কীভাবে ওই এলাকায় পৌঁছালেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ইতোমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleহঠাৎ যে কারণে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
    Next Article হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

    Related Posts

    ১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

    August 3, 2026 10:55 PM

    যুবদল নেতার কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা

    August 3, 2026 9:50 PM
    Latest News

    সমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ

    দেশে ফিরতে পারবে কিনা মির্জা আব্বাস, জানা গেল সর্বশেষ অবস্থা

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য জানালেন ইসি সচিব

    অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, যা জানা গেল

    বিয়ের ছয় বছর পর জানা গেল তারা ভাই-বোন

    ৫ আগস্ট সরকারি ছুটি, পাবেন না যারা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.