Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

    By নিউজ ডেস্কAugust 3, 2026 7:44 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসে, তবে এয়ারপোর্ট থেকেই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে।

    সোমবার (৩ আগস্ট) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

    নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসে, তবে এয়ারপোর্ট থেকেই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে- এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের আপামর জনগণ, ১৪০০ শহীদ পরিবার, তিন লাখ আহত এবং লাখ-কোটি ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে। তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরব না।

    তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা হচ্ছে- আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, তবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার পরিকল্পনা বাস্তবায়ন করে দেখান।

    তিনি চ্যালেঞ্জ জানিয়ে আরও বলেন, কার কতটুকু সাহস ও হিম্মত আছে, তা মাঠে নামলেই দেখা যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleপ্রবাসফেরত অসুস্থ স্বামীকে রাতের আঁধারে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সন্তানরা
    Next Article দুই রাজ্য থেকে বড় দুঃসংবাদ পেল বিজেপি

    Related Posts

    সমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ

    August 4, 2026 12:08 AM

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য জানালেন ইসি সচিব

    August 3, 2026 11:43 PM

    ৫ আগস্ট সরকারি ছুটি, পাবেন না যারা

    August 3, 2026 11:05 PM
    Latest News

    পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে প্রবেশের কিছুক্ষণ পর যুবক নেতার মৃত্যু

    সমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ

    দেশে ফিরতে পারবে কিনা মির্জা আব্বাস, জানা গেল সর্বশেষ অবস্থা

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য জানালেন ইসি সচিব

    অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, যা জানা গেল

    বিয়ের ছয় বছর পর জানা গেল তারা ভাই-বোন

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.