অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী এনআইডি সংশোধনের নিয়মে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন এবং নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের বিষয়গুলো এনআইডির ডিজি (মহাপরিচালক) মহোদয় নিষ্পত্তি করবেন।
জন্মতারিখ, নিজের নাম কিংবা পিতামাতার নাম সম্পূর্ণ পরিবর্তন করা গেলে তা দ্বিতীয়বার আর সংশোধন করা যাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে কেবল একবারই সংশোধনের সুযোগ থাকবে।

