রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে তিনি এই তথ্য জানান।
ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষে এবং দুটি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে।
উল্লেখ্য, রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট।

