Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা

    By নিউজ ডেস্কAugust 17, 2026 6:57 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ভারতীয় ভিসা প্রত্যাশীদের ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকার পরামর্শ দি‌য়ে‌ছে ঢাকার ভারতীয় হাইক‌মিশন।

    সোমবার (১ আগস্ট) এক বার্তায় এ পরামর্শ দি‌য়ে‌ছে ভারতীয় হাইক‌মিশন।

    বার্তায় উ‌ল্লেখ করা হয়, ঢাকার ভারতীয় হাইকমিশনের নজরে এমন কিছু ঘটনা এসেছে, যেখানে অসাধু দালালরা আবেদনকারীদের কাছ থেকে টাকা নিয়েছে এবং তাদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প ও অন্যান্য দেশের নকল ভিসা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে।

    যেসব বিষ‌য়ে সতর্ক থাকতে হ‌বে :

    ১) যেসব এজেন্ট নিশ্চিত ভিসা বা সহজে অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদেরকে বিশ্বাস করবেন না। ভিসা প্রক্রিয়াতে কোনো শর্টকাট নেই।

    ২) মিথ্যা, মনগড়া বা পরিবর্তিত স্ট্যাম্প বা তথ্য সম্বলিত পাসপোর্ট বা নথিপত্র জমা দেবেন না। ভিসা যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন সময়ে এই ধরনের জালিয়াতি শনাক্ত করা হয়ে থাকে।

    ৩) জাল বা বিকৃত নথিপত্র সম্বলিত আবেদনপত্রগুলো বাতিল করা হবে এবং ভবিষ্যতে ভিসা আবেদনের ওপর এর প্রভাব পড়বে।

    ৪) ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করার দাবিদার কোনো এজেন্ট বা দালালকে টাকা দেবেন না।

    আবেদনকারীদেরকে নির্ধারিত ভিসা পদ্ধতি অনুসরণ করার এবং প্রকৃত ও সঠিক তথ্য ও নথিপত্র দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

    যদি কেউ আপনাকে এই ধরনের পরিষেবা দেওয়ার প্রস্তাব দিয়ে থাকে, অথবা আপনি কোনো প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে বিষয়টি visahelp.dhaka@mea.gov.in-এ জানান।

    বার্তায় আরও বলা হয়েছে, আপনারা সতর্ক থাকুন। এজেন্টদেরকে আপনার টাকা, পাসপোর্ট বা ভবিষ্যৎ ভ্রমণের পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলতে দেবেন না।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleদীর্ঘ অপেক্ষার অবসান, পে-স্কেল নিয়ে স্পষ্ট বার্তা অর্থমন্ত্রীর
    Next Article সচিবদের স্বাক্ষর শেষ, অবশেষে সরকারি কর্মচারীদের বেতন কার কত বাড়ল

    Related Posts

    বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ! এটিসি ভবনে আগুন, নিমেষে ছড়িয়ে পড়ল আতঙ্ক

    August 18, 2026 2:56 PM

    রাজকীয় আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    August 17, 2026 5:55 PM

    চারটি শব্দ লিখতেও ব্যর্থ হাই স্কুলের শিক্ষার্থীরা, কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক

    August 15, 2026 5:56 PM
    Latest News

    বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ! এটিসি ভবনে আগুন, নিমেষে ছড়িয়ে পড়ল আতঙ্ক

    বদলে গেল এয়ারটেলের নাম কোনো পরিবর্তন কি থাকছে?

    তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ

    শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    সচিবদের স্বাক্ষর শেষ, অবশেষে সরকারি কর্মচারীদের বেতন কার কত বাড়ল

    ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.