Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, জানা গেল কারণ

    By নিউজ ডেস্কAugust 20, 2026 6:23 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন অধিকাংশ সংসদ সদস্য। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হওয়া এই ভোটে অংশ নেননি ছয়জন এমপি। এর মধ্যে পাঁচজন ভোটকেন্দ্রেই উপস্থিত হননি। আর একজন দলীয় সিদ্ধান্তে ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

    ভোটকেন্দ্রে উপস্থিত না থাকা পাঁচ সংসদ সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক এবং চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা।

    এর মধ্যে মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন বলে সংসদ সূত্রে জানা গেছে। ফলে তিনি ভোট দিতে পারেননি। তবে বাকি চারজনের অনুপস্থিতির নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    গাজী নজরুল ইসলামকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে রাষ্ট্রপতি নির্বাচনে তার অনুপস্থিতির কারণ সম্পর্কে দলটির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

    অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিএনপি কিংবা ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকলেও ভোটগ্রহণ শেষ হওয়ার আগে তাকে ভোটকক্ষে দেখা যায়নি।

    এবারের নির্বাচনে ষষ্ঠ এমপি হিসেবে ভোট দেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তবে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, সেখান থেকে সরে আসার কারণে তারা এ নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্বাচন কমিশন গঠিত প্যানেলের অধীনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রায় সব সংসদ সদস্য ভোট দেন।

    বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, এখন ভোট গণনা করা হবে। গণনা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

    ভোট দেওয়ার পর বিভিন্ন দলের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির যে এমপি
    Next Article রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দেখা গেল না ৩ এমপিকে, তারা কারা?

    Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির যে এমপি

    August 20, 2026 2:39 PM

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ সদস্যদের জন্য জরুরি ৯ নির্দেশনা

    August 20, 2026 12:18 PM

    সৌদি আরবে ১৩৩ দেশকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন যে বাংলাদেশি

    August 20, 2026 12:04 PM
    Latest News

    দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করল বিএনপি

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দেখা গেল না ৩ এমপিকে, তারা কারা?

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, জানা গেল কারণ

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির যে এমপি

    ‘অল্প’ টাকায় ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি বিক্রেতা সুমাইয়া

    মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.