Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দেখা গেল না ৩ এমপিকে, তারা কারা?

    By নিউজ ডেস্কAugust 20, 2026 6:38 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের ভোট দেওয়ার ধরন নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনুভা জাবিন। তিনি বলেছেন, ‘ভোট না, সরকার আর বিরোধী দলের সংসদ সদস্যরা মিলে গণতন্ত্রের দুই গালে দুইটা চড় দিলেন।’

    বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এসব মন্তব্য করেন তাসনুভা জাবিন।

    পোস্টে তিনি লেখেন, ‘মনে হচ্ছে সংসদে রাষ্ট্রপতি নির্বাচন না, পিকনিক হচ্ছে। সরকার ও বিরোধী দলের ঐতিহাসিক (!!) মুহূর্তের ভোট দেওয়া দেখে আমার অন্তত তাই মনে হচ্ছে।’

    রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে চলা এই আয়োজনকে ‘নাটক’ আখ্যা দিয়ে তাসনুভা লেখেন, ‘গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখানো এই নাটক চোখের লজ্জায় একটু অনাড়ম্বরভাবেও করা যেত।’

    বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রহণযোগ্যতা নিয়েও মন্তব্য করেন তিনি। তাসনুভা লেখেন, ‘মির্জা সাহেবের যে গ্রহণযোগ্যতা, উনি এমনিই ৭০ অনুচ্ছেদের সংস্কারসহও নির্বাচিত হতেন।’

    সবশেষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাসনুভা বলেন, ‘কি কুৎসিত দেখা গেল, বুঝবেন না।’

    বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, জানা গেল কারণ
    Next Article দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করল বিএনপি

    Related Posts

    ‘অল্প’ টাকায় ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি বিক্রেতা সুমাইয়া

    August 20, 2026 12:43 PM

    মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

    August 20, 2026 12:27 PM

    সাবধান! ১০ টাকায় মোবাইল সিম বিক্রি করে চলছে ভয়াবহ বিকাশ প্রতারণা

    August 20, 2026 12:10 PM
    Latest News

    দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করল বিএনপি

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দেখা গেল না ৩ এমপিকে, তারা কারা?

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, জানা গেল কারণ

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির যে এমপি

    ‘অল্প’ টাকায় ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি বিক্রেতা সুমাইয়া

    মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.