Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    বদ্ধ ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল কলেজছাত্রীর মরদেহ

    By নিউজ ডেস্কAugust 29, 2026 1:51 PMNo Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    জামালপুর শহরের একটি ভাড়া বাসার বদ্ধ কক্ষ থেকে ইসরাত জাহান রিমা (২৫) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রিমা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি গ্রামের মো. রশিদুজ্জামান মণ্ডল ও সাহিদা বেগমের মেয়ে। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

    শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ কাচাড়িপাড়া এলাকার স্বপ্নপুরী আবাসিক এলাকার বকুল ভিলা নামের একটি ভবনের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে রিমার কক্ষের দরজা বন্ধ ছিল। একপর্যায়ে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি সন্দেহজনক মনে করে প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিমার মরদেহ উদ্ধার করা হয়।ই-পেপার সাবস্ক্রাইব করুন

    পারিবারিক সূত্রে জানা গেছে, রিমার আগে একটি বিয়ে হয়েছিল। ওই সংসারে তার একটি ছেলে সন্তান রয়েছে। পরে পারিবারিক কারণে তাদের বিচ্ছেদ হয়। সন্তানটি বর্তমানে তার প্রথম স্বামীর কাছে রয়েছে।

    স্বজনদের দাবি, ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকার জেবু তালুকদারের ছেলে শুভকে গোপনে বিয়ে করেন রিমা। বিষয়টি জানাজানি হওয়ার পর শুভর পরিবারের সদস্যরা এ বিয়ে মেনে নেননি বলে অভিযোগ রয়েছে। পরে শুভকে অন্যত্র বিয়ে দেওয়া হলেও রিমার সঙ্গে তার যোগাযোগ ও একসঙ্গে বসবাস অব্যাহত ছিল বলে পরিবারের সদস্যরা জানান।

    পরিবারের সদস্যরা আরও জানান, একপর্যায়ে শুভকে কম্বোডিয়ায় পাঠানো হয়। তবে ভিসা-সংক্রান্ত জটিলতায় তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পরও রিমার সঙ্গে তার সম্পর্ক বজায় ছিল। গত সপ্তাহেও তারা একসঙ্গে ছিলেন।

    কয়েকদিন ধরে রিমার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না স্বজনেরা। পরে শুক্রবার রাতে তার মৃত্যুর খবর পান তারা।

    স্বজনদের অভিযোগ, সম্পর্ক বিচ্ছিন্ন করতে শুভর পরিবারের পক্ষ থেকে রিমার ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়ে থাকতে পারে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রিমা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা। তবে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তারা।

    সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মনোয়ার হুসেন মুরাদ বলেন, ‘খবরটি শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি। রিমা আমাদের বিভাগের একজন শিক্ষার্থী ছিল। তার এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এখনো পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটন হোক এবং সত্য সামনে আসুক, সেটিই প্রত্যাশা।’

    এ বিষয়ে জামালপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে বদ্ধ কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ই-পেপার সাবস্ক্রাইব করুন

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleযে কারণে সাত বছর পর বন্ধ হয়ে গেল আহমাদুল্লাহর সাপ্তাহিক লাইভ ‘শরয়ী সমাধান’
    Next Article ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

    Related Posts

    কেন রাতে বাসা থেকে বের হন বাইকে থাকা ওই তরুণী, জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য

    August 28, 2026 11:15 PM

    বাইকের সেই তরুণীর সন্ধান মিলেছে, যা জানালেন তিনি

    August 28, 2026 9:57 PM

    বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, সামনে এল নতুন তথ্য

    August 28, 2026 12:38 PM
    Latest News

    মারা গেছে সাবেক আইজিপি….

    নির্যাতনের পরে গাছে বেঁধে আগুন, ৫৪ দিন পর নারীর মৃত্যু

    ওরা আমাকে মেরে ফেলবে’—সিজারের আগে নারীর আর্তনাদ, সেই মা ও নবজাতকের মৃত্যু

    চট্টগ্রামে ‘বিএনপি নেতার’ মারধরে যুবদল নেতার মৃত্যু

    সাবধান! মোবাইলে ৩১ অ্যাপ নিয়ে জরুরি সতর্কবার্তা, তালিকা প্রকাশ

    পুলিশ কে থাপ্পড় দেওয়ায় নেতা নয়ন গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.