Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আইন আদালত

    পুলিশ কে থাপ্পড় দেওয়ায় নেতা নয়ন গ্রেপ্তার

    By নিউজ ডেস্কAugust 29, 2026 8:06 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগ ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ শনিবার (২৯) আগস্ট দুপুরে মাগুরা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

    জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনের সঙ্গে নাঈমুজ্জামান নয়নের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন প্রকাশ্যে ইমরানকে থাপ্পড় দেন। এ সময় ঘটনাটি ভিডিও করা হয়। ইমরান হোসেন মাগুরা পুলিশ লাইন্সে কর্মরত। থাপ্পড় দেওয়ার ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

    এদিকে ঘটনার পর রাত ৮টার দিকে নাঈমুজ্জামান নয়নকে নিয়ে সদর থানায় যান পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ দলটির নেতৃবৃন্দ। সেখানে ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে নয়ন পুলিশ সদস্য ইমরান হোসেনের কাছে ক্ষমা চান। পরে বিষয়টি মীমাংসা করা হয়।

    তবে ঘটনার পরও পুলিশের মধ্যে ক্ষোভ ছিল বলে জানা গেছে।

    গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা হিসেবে তাকে আদালতে প্রেরণ করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleথানায় এসে সেই রাতের ঘটনার ব্যাখ্যা দিলেন তরুণী নিজেই
    Next Article সাবধান! মোবাইলে ৩১ অ্যাপ নিয়ে জরুরি সতর্কবার্তা, তালিকা প্রকাশ

    Related Posts

    মারা গেছে সাবেক আইজিপি….

    August 30, 2026 11:23 AM

    থানায় এসে সেই রাতের ঘটনার ব্যাখ্যা দিলেন তরুণী নিজেই

    August 29, 2026 4:27 PM

    যুবলীগ নেতা পরস ও তার স্ত্রীকে….

    August 27, 2026 7:08 PM
    Latest News

    মারা গেছে সাবেক আইজিপি….

    নির্যাতনের পরে গাছে বেঁধে আগুন, ৫৪ দিন পর নারীর মৃত্যু

    ওরা আমাকে মেরে ফেলবে’—সিজারের আগে নারীর আর্তনাদ, সেই মা ও নবজাতকের মৃত্যু

    চট্টগ্রামে ‘বিএনপি নেতার’ মারধরে যুবদল নেতার মৃত্যু

    সাবধান! মোবাইলে ৩১ অ্যাপ নিয়ে জরুরি সতর্কবার্তা, তালিকা প্রকাশ

    পুলিশ কে থাপ্পড় দেওয়ায় নেতা নয়ন গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.