Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    আওয়ামী লীগ নেতা কাদের গ্রেপ্তার

    By নিউজ ডেস্কAugust 15, 2026 2:36 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাইলকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে আগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

    এর আগে, ২০২৪ সালের ৩ নভেম্বর একটি চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করেন আব্দুল কাদের। ওইদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

    আব্দুল কাদের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleশোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান তারপর…
    Next Article ৭.৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়ল একের পর ভবন, নিহতের সংখ্যা বাড়ছেই

    Related Posts

    শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান তারপর…

    August 15, 2026 2:21 PM

    কেন মানুষ মোবাইল কভারের ভেতরে তেজপাতা রাখছেন? যা জানা গেল

    August 15, 2026 10:52 AM

    যে কারণে হঠাৎ গোপালগঞ্জকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে

    August 14, 2026 9:13 PM
    Latest News

    ৭.৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়ল একের পর ভবন, নিহতের সংখ্যা বাড়ছেই

    আওয়ামী লীগ নেতা কাদের গ্রেপ্তার

    শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান তারপর…

    ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৮১ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে

    কেন মানুষ মোবাইল কভারের ভেতরে তেজপাতা রাখছেন? যা জানা গেল

    কতো শতাংশ বাংলাদেশি অপছন্দ করেন ভারতকে, জানা গেলো জরিপে

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.