Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান তারপর…

    By নিউজ ডেস্কAugust 15, 2026 2:21 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    মাদারীপুরে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোকসভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় শোডাউনে থাকা এক নেতার মুখ থেকে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

    শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ৮ মিনিটের দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে শোডাউন চলাকালে এ ঘটনা ঘটে।

    নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় বিএনপির নেতা-কর্মীরা সতর্ক অবস্থান নেন। এর অংশ হিসেবে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার মাতুব্বরের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে অবস্থান ও শোডাউন করেন তারা।

    শোডাউনের সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে থাকা এক নেতার মুখ থেকে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়। মুহূর্তের ওই ঘটনায় উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

    স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য তারা মাঠে সতর্ক অবস্থানে ছিলেন। তবে শোডাউনে ওই স্লোগান কীভাবে এসেছে, সে বিষয়ে তারা বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।

    পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনো পক্ষ যাতে সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

    এ বিষয়ে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

    জেলা কৃষকদলের সদস্যসচিব অহিদুজ্জামান খান ওহিদ বলেন, কে বা কারা শোডাউন করেছে, তা আমার জানা নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

    জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিউর রহমান দর্জি বলেন, আমাদের দলের লোকজনের মোটরসাইকেল শোডাউনে যদি কেউ এ ধরনের স্লোগান দিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্লোগানের বিষয়ে আমাদের জানা নেই। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। তদন্ত করে কেন ওই স্লোগান দেওয়া হয়েছে, তা বের করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৮১ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে
    Next Article আওয়ামী লীগ নেতা কাদের গ্রেপ্তার

    Related Posts

    আওয়ামী লীগ নেতা কাদের গ্রেপ্তার

    August 15, 2026 2:36 PM

    কেন মানুষ মোবাইল কভারের ভেতরে তেজপাতা রাখছেন? যা জানা গেল

    August 15, 2026 10:52 AM

    যে কারণে হঠাৎ গোপালগঞ্জকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে

    August 14, 2026 9:13 PM
    Latest News

    আওয়ামী লীগ নেতা কাদের গ্রেপ্তার

    শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান তারপর…

    ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৮১ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে

    কেন মানুষ মোবাইল কভারের ভেতরে তেজপাতা রাখছেন? যা জানা গেল

    কতো শতাংশ বাংলাদেশি অপছন্দ করেন ভারতকে, জানা গেলো জরিপে

    নতুন করে মন্ত্রী হতে পারেন চারজন, আলোচনায় যাদের নাম

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.