Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    ‘আমার কমনসেন্স বলছে, তিনি ফিরবেন’, রুমিন ফারহানার মন্তব্য ঘিরে চাঞ্চল্য

    By নিউজ ডেস্কAugust 5, 2026 5:34 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে নিজের ব্যক্তিগত মূল্যায়নের কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘আমার কমনসেন্স বলছে, তিনি ফিরবেন।’

    বুধবার (০৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘তিনি বাংলাদেশের নাগরিক। তার পরিবার এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদান রয়েছে। তার পরিবারের সদস্যদের সপরিবারে হত্যা করা হয়েছে। সবকিছু বিবেচনায়, তার বয়স এবং রাজনৈতিক অবস্থান থেকে আমার কমনসেন্স বলছে, তিনি বাংলাদেশে ফিরে আসবেন। ফিরে না এলে তার দলের ভবিষ্যৎ এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন কী হবে, সেটিও একটি প্রশ্ন।’

    শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘গণমাধ্যম কেবল ২৬টি টেলিভিশন চ্যানেল নয়। এখন প্রত্যেক মানুষের হাতেই গণমাধ্যম আছে। যে শুনতে চাইবে, সে শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, তারেক রহমানের বক্তব্য আদালতের আদেশে প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটিই-বা কীভাবে গণতন্ত্র হয়?’

    মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই ইঙ্গিত দেয়। রাজনৈতিক দলগুলোর নিজেদের ছাত্রসংগঠনের ওপর কার্যকর নিয়ন্ত্রণ নেই। দিনশেষে আমরা আবারও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির দিকেই ফিরে যাচ্ছি।’

    এদিকে সরাইল উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপি অনুষ্ঠানটি বর্জন করে। এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপিকে মেনে নিতে হবে যে মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। এই বাস্তবতা তাদের মেনে নিতেই হবে।’

    সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া।

    অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleহাসিনাকে সেদিন ভারতে পৌঁছে দেন যারা, প্রকাশ্যে এলো নতুন তথ্য
    Next Article ২০ মিনিটের ব্যবধানে ৭ বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে আতংক

    Related Posts

    ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

    August 5, 2026 6:37 PM

    ‘হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত’, আসিফের এ দাবির নেপথ্যে যে কারণ

    August 5, 2026 6:21 PM

    মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন

    August 4, 2026 5:55 PM
    Latest News

    ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

    ছাত্রদল-শিবির ভয়াবহ সংঘর্ষ, আহত অনেকে

    ‘হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত’, আসিফের এ দাবির নেপথ্যে যে কারণ

    মন্ত্রীর বাড়িতে হামলা, ৩ বছর পর ২ পরিবারের ১১২ মৃতদেহ উদ্ধার

    মন্ত্রীর বাড়িতে হামলা, ৩ বছর পর ২ পরিবারের ১১২ মৃতদেহ উদ্ধার

    ২০ মিনিটের ব্যবধানে ৭ বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে আতংক

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.