Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    সারাদেশ

    ছাত্রদল-শিবির ভয়াবহ সংঘর্ষ, আহত অনেকে

    By নিউজ ডেস্কAugust 5, 2026 6:30 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

    বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

    প্রত্যক্ষদর্শী, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী এবং পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের পরস্পরকে উদ্দেশ্য করে দেওয়া উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেই উত্তেজনা কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    সংঘর্ষের সময় উভয় পক্ষের কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা যায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের কেউ গুরুতর আহত নন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ চাষাঢ়ার কলেজ রোড এলাকায় মুখোমুখি অবস্থান নেওয়া দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Article‘হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত’, আসিফের এ দাবির নেপথ্যে যে কারণ
    Next Article ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

    Related Posts

    সারাদেশে মোটরযানের জন্য জরুরি সতর্কবার্তা, না মানলে ব্যবস্থা

    August 3, 2026 4:47 PM

    গাড়িচাপায় প্রাণ গেল আমির হামজার

    August 2, 2026 8:50 PM

    কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি

    August 2, 2026 10:30 AM
    Latest News

    নতুন করে মন্ত্রী হওয়ার আলোচনায় যাদের নাম, যা জানাল সূত্র

    প্রতীকী আদালতে শেখ হাসিনা, নিজাম হাজারীসহ ৬ জনের ফাঁসি

    নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

    ছাত্রদল-শিবির ভয়াবহ সংঘর্ষ, আহত অনেকে

    ‘হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত’, আসিফের এ দাবির নেপথ্যে যে কারণ

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.