Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    সারাদেশ

    আ. লীগ নেতার ছেলের হাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

    By নিউজ ডেস্কAugust 1, 2026 5:14 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার ছেলের লাঠির আঘাতে মিজান মিয়া নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।

    শনিবার (০১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত মিজান মিয়া (৪০) বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন।

    অভিযুক্তের নাম জীবন। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহর (৬৫) ছেলে।

    নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে মিজান ও চাচা শহীদুল্লাহর মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি। শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এসময় শহীদুল্লাহর ছেলে জীবন লাঠি নিয়ে এসে মিজানের মাথায় আঘাত করে। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খন্দকার আনিসুর রহমান বলেন, দুপুরে মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে।

    মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা-ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ সুরতহাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleরণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, নিহতের সংখ্যা জানা গেল
    Next Article ‘সালাউদ্দিনকে গ্রেপ্তার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’

    Related Posts

    কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি

    August 2, 2026 10:30 AM

    স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ

    August 1, 2026 8:40 PM

    ‘সালাউদ্দিনকে গ্রেপ্তার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’

    August 1, 2026 6:06 PM
    Latest News

    তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা

    রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম

    ৫ থেকে ৮ আগস্ট দীর্ঘ ছুটির সুযোগ, কারা পাবেন না

    কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি

    টানা ৫ দিন বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

    দেশজুড়ে পুলিশের জরুরি সতর্কতা জারি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.