Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    সারাদেশ

    রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, নিহতের সংখ্যা জানা গেল

    By নিউজ ডেস্কAugust 1, 2026 5:02 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে লুডু খেলা নিয়ে হামদু মিয়ার ছেলে নীরব (১১) ও প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিনের (১২) মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াছিন নীরবকে চড় মারলে দুই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে জড়ো হন। এ সময় হাতাহাতির মধ্যে হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াছিনের মাথায় আঘাত লাগে।

    এই ঘটনার জের ধরে শনিবার সকালে আবুল হোসেনের পক্ষের লোকজন হামদু মিয়ার বাড়িতে গেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleনতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন তিন নাম
    Next Article আ. লীগ নেতার ছেলের হাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

    Related Posts

    কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি

    August 2, 2026 10:30 AM

    স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ

    August 1, 2026 8:40 PM

    ‘সালাউদ্দিনকে গ্রেপ্তার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’

    August 1, 2026 6:06 PM
    Latest News

    জানা গেল যেভাবে দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

    দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

    এনআইডি করে দেওয়ার কথা বলে যেখানে নিয়ে তরুণীকে ধর্ষণ করল ছাত্রদল নেতা

    তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা

    রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম

    ৫ থেকে ৮ আগস্ট দীর্ঘ ছুটির সুযোগ, কারা পাবেন না

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.