Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    এক যুবকের সঙ্গে তিন বোনের বিয়ে: সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, আসল ঘটনা কী

    By নিউজ ডেস্কJuly 26, 2026 1:36 PMNo Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ভারতের উত্তরপ্রদেশের আমরোহা বিভাগে এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন। এমন অস্বাভাবিক বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তিন বোন হিন্দু ধর্ম রীতিতে এক যুবককে বিয়ে করছেন। ওই যুবক তার তিন বধূকে নিয়ে সাতবার আগুনের পাশ দিয়ে ঘোরেন। এরপর তাদের কপালে সিঁদুর লাগিয়ে দেন।

    সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই তিন বোনের নাম সারোজ, সাবিত্রি এবং সন্তোষ। তাদের বাড়ি আমরোহার ধোরিয়া গ্রামে। কেউ কেউ বলছেন এই তিনজনের মধ্যে দুজন আপন বোন আর আরেকজন তাদের চাচাত বোন। তবে সামাজিকমাধ্যমে অনেকে বলেছেন তাদের তিনজনই আপন বোন।

    আর ওই বর ও যুবকের নাম বিকাশ। তিনি বিক্কু নামে পরিচিত। আলোচিত এ যুবক নারীদের সোশ্যাল মিডিয়া কনটেন্টের ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন।

    প্রথমে অনেকে ভেবেছিলেন ওই বিয়ের বিষয়টি একটি অনলাইন ভিডিও কনটেন্ট। তবে পরবর্তীতে তিন বোন ও তাদের স্বামী জানান, তারা সত্যিই বিয়ে করেছেন। এটি কোনো কনটেন্ট নয়।

    কেন একজনকেই বিয়ে করলেন তিন বোন?

    এই নারীরা জানিয়েছেন তারা একসঙ্গে বড় হয়েছেন। তাই আলাদা আলাদা বিয়ে করে একে-অপরের থেকে আলাদা হতে চাননি। তাই একজনকেই স্বামী হিসেবে গ্রহণ করেছেন।

    তারা আরও বলেছেন, তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং এই বিয়ের সিদ্ধান্ত নিজেরাই নিয়েছেন।

    ভিডিওতে ওই তিন বোনের একজন বলেছেন, “আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি এবং আলাদা থাকার কথা চিন্তাও করতে পারিনি। যখন আমরা বুঝতে পারি বিয়ে আমাদের আলাদা করে দেবে, আমরা আমাদের জীবন শেষ করে দিতে চেয়েছিলাম। পরে আমরা সিদ্ধান্ত নেই মরে যাওয়ার চেয়ে আমরা একজনকে বিয়ে করে একসঙ্গে থাকতে পারব। আমরা সবাই প্রাপ্তবয়স্ক এবং নিজ ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছি।”

    তিন বোনের মধ্যে একজন বি-টেক ডিগ্রিতে পড়ছেন। আর বাকি দুজন দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষ করেছেন।

    বিকাশ জানিয়েছেন, একসঙ্গে তিন বোনকে বিয়ের প্রস্তাবটি তিনি গ্রহণ করেছেন কারণ তিনি বুঝতে পেরেছেন তারা একসঙ্গে থাকার জন্য কতটা উদগ্রীব।

    এদিকে যে মন্দিরে বিয়েটি হয়েছে সেটি হাসানপুরের মা চামুন্দা মন্দির। তবে মন্দির কর্তৃপক্ষ বিয়ের কথা অস্বীকার করেছে। তারা বলেছে মন্দিরটিতে সংস্কার কাজ চলায় তাদের কোনো পুরোহিত সেখানে ছিলেন না এবং এ বিয়ে সম্পর্কেও তারা কিছু জানেন না।

    সামাজিকমাধ্যমে সমালোচনা

    অনলাইনে তাদের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়েছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হিন্দু সংগঠনগুলো এ বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। অপরদিকে অন্যরা তাদের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের কথা, যেহেতু ওই তিনজন স্বেচ্ছায় বিয়ে করেছেন তাই এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।

    হিন্দু বিবাহ আইন কি বলে?

    ভারতের হিন্দু বিবাহ আইন ১৯৫৫ অনুযায়ী বহুগামীতা নিষিদ্ধ। আইনটির পঞ্চম ধারায় বলা আছে যদি কারও জীবিত স্বামী বা স্ত্রী না থাকে ঠিক তখনই আরেকটি বিয়ে করা যাবে। একসঙ্গে একাধিক বিয়ে ও স্বামী বা স্ত্রী রাখা যাবে না।

    কেউ যদি স্বামী বা স্ত্রী বেঁচে থাকা অবস্থায় আবার বিয়ে করেন তাহলে দ্বিতীয় বিয়েটি অবৈধ হিসেবে গণ্য হবে।

    সূত্র: এনডিটিভি

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleএইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কিনা, জানাল শিক্ষা বোর্ড
    Next Article কমিটির সভা আর জটিলতার বৃত্তে পে স্কেল, গেজেটের আগে বাকি যেসব প্রক্রিয়া

    Related Posts

    বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর…

    July 27, 2026 12:12 AM

    আলেমদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করলেন যে মুসলিম দেশের প্রেসিডেন্ট

    July 26, 2026 8:51 PM

    ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা

    July 26, 2026 8:39 PM
    Latest News

    আগাম ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

    পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ, তোলপাড়

    বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর…

    যেসব এলাকায় পর্যায়ক্রমে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে

    এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে যে জেলায়

    রণক্ষেত্র কুমিল্লা, আহত এবং নিহতের সংখ্যা জানা গেল

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.