Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    সংসদীয় দুইটি কমিটি থেকে বাদ আলোচিত সেই সংসদ সদস্য

    By নিউজ ডেস্কAugust 27, 2026 9:11 PMUpdated:August 28, 2026 6:07 AMNo Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদের দুটি কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কারের এক মাসের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটি থেকে তাকে সরানো হলো।

    কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।

    পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সভাপতি করা হয়েছে। এর আগে কমিটির সভাপতি ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় সভাপতির পদটি শূন্য হয়। আগেই জহির উদ্দিন স্বপনকে সম্প্রতি মন্ত্রিসভা থেকে সরিয়ে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।

    পুনর্গঠিত কমিটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকিসহ কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলাম সদস্য হিসেবে রয়েছেন।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের বিএনপির সংসদ সদস্য নওশাদ জমিরকে কমিটির সভাপতি করা হয়েছে। আগের সভাপতি আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ায় এই কমিটিতে পরিবর্তন আনা হয়। নতুন কমিটিতে এ এম মাহবুব উদ্দিন খোকন, ইমরান আহমেদ চৌধুরী, শাকিলা ফারজানা, মনজুরুল ইসলাম, হাসান রাজীব প্রধান, নাজিবুর রহমান, আখতার হোসাইন ও আল ফারুক আব্দুল লতিফকে সদস্য করা হয়েছে।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের সময় গাজী নজরুল ইসলামের পরিবর্তে জামায়াতের সংসদ সদস্য আবদুল ওয়ারেছকে সদস্য করা হয়েছে। এ ছাড়া এনসিপির আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে কমিটিতে যুক্ত করা হয়েছে। বিরোধী দলের প্রতিনিধি হিসেবে রয়েছেন রোকেয়া বেগম। কমিটির সভাপতি হিসেবে মনিরুল হক চৌধুরী বহাল রয়েছেন। এর আগে ১৪ জুলাই এই কমিটি গঠন করা হয়েছিল। তখন বিরোধী দলের প্রতিনিধি হিসেবে গাজী নজরুল ইসলামকে রাখা হয়েছিল। তবে ১৮ আগস্ট কমিটির প্রথম বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য ১২ মার্চ জয়নুল আবেদীনকে সভাপতি করে গঠিত বিশেষ কমিটি থেকেও গাজী নজরুল ইসলামকে বাদ দেয়া হয়েছে। তার জায়গায় জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমানকে যুক্ত করা হয়েছে।

    পুনর্গঠিত বিশেষ কমিটিতে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আবদুল বারী, নওশাদ জমির, ফারজানা শারমিন, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম ও নাজিবুর রহমান সদস্য হিসেবে রয়েছেন।

    নৈতিক স্খলনের অভিযোগে গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। পরদিন তার বহিষ্কারের বিষয়টি জানিয়ে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয় দলটি। এর পর থেকেই সংসদীয় বিভিন্ন দায়িত্বে তার অবস্থান নিয়ে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। সর্বশেষ দুই কমিটি থেকে তাকে সরিয়ে দেয়া হলো।

    সংসদের কার্য উপদেষ্টা কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে কমিটিতে যুক্ত করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদাধিকারবলে এ কমিটির সভাপতি। অন্যদিকে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও পরিবর্তন হয়েছে। সভাপতি হিসেবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বহাল রয়েছেন। বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের বদলে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে এই কমিটিতে জায়গা পেয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleনেপালে তৈরি হয়েছে নতুন আরেক মৃত্যুফাঁদ! 
    Next Article শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর করুণ মৃত্যু

    Related Posts

    আন্দালিব রহমান পার্থ পেলেন যে মন্ত্রণালয়ের দায়িত্ব

    August 21, 2026 9:49 PM

    মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, বিএনপির বাইরে থেকেও একজন

    August 20, 2026 11:20 PM

    দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

    August 20, 2026 10:31 PM
    Latest News

    মধ্যরাতে বাইকে দুই তরুণের মাঝে এক তরুণী, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

    শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর করুণ মৃত্যু

    সংসদীয় দুইটি কমিটি থেকে বাদ আলোচিত সেই সংসদ সদস্য

    নেপালে তৈরি হয়েছে নতুন আরেক মৃত্যুফাঁদ! 

    যুবলীগ নেতা পরস ও তার স্ত্রীকে….

    বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.