Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, বিএনপির বাইরে থেকেও একজন

    By নিউজ ডেস্কAugust 20, 2026 11:20 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস পাওয়া গিয়েছিল আগেই। সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এবার মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন সমঝোতা না হওয়ায় জানুয়ারি মাসে বিএনপির যুগপৎ আন্দোলন বা জোটের শরিক হিসেবে থাকা নাগরিক ঐক্য সম্পর্ক ছেদ করে। পরে মান্নাসহ ১২ জন প্রার্থী তাদের নিজস্ব প্রতীক ‘কেটলি’ নিয়ে আলাদাভাবে নির্বাচন করেছিলেন।

    এদিকে বিদ্যমান মন্ত্রিসভায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছিল। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে যেকোনো সময়।

    নতুন সদস্য অন্তর্ভুক্ত হলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদলও হতে পারে। বিশেষ করে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে।

    গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর ক্ষমতায় আসে বিএনপি।

    তারেক রহমানের নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি গঠিত হয় নতুন সরকার। প্রধানমন্ত্রীকে নিয়ে বর্তমানে তার সরকারে ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।

    এখন পর্যন্ত তারেক রহমানের মন্ত্রিসভায় কোনো রদবদল হয়নি, তবে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান। এ মন্ত্রণালয়ের ভার সামলাচ্ছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
    Next Article হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়, শ্রেণিকক্ষেই ৬ বছরের শিশুর মৃত্যু

    Related Posts

    দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

    August 20, 2026 10:31 PM

    অলি আহমদকে ভোট দিয়ে ফেসবুক পোস্টে কী লিখলেন আরমান

    August 20, 2026 9:40 PM

    নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

    August 20, 2026 8:57 PM
    Latest News

    হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়, শ্রেণিকক্ষেই ৬ বছরের শিশুর মৃত্যু

    মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, বিএনপির বাইরে থেকেও একজন

    দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

    অলি আহমদকে ভোট দিয়ে ফেসবুক পোস্টে কী লিখলেন আরমান

    নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

    দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করল বিএনপি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.