Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়, শ্রেণিকক্ষেই ৬ বছরের শিশুর মৃত্যু

    By নিউজ ডেস্কAugust 20, 2026 11:26 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ভারতের অন্ধ্রপ্রদেশে হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়ের আঘাতে শ্রেণিকক্ষেই ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আনুমানিক সকাল ৯টার দিকে ওয়ান টাউন এলাকায় স্থানীয় ‘লিটল গার্ডেনস স্কুল’-এ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নিহত শিশুটির নাম প্রণয় তেজা, সে ওই স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণির (ইউকেজি) শিক্ষার্থী ছিল।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শিশুটি আগের দিনের হোমওয়ার্ক না করায় এবং প্রশ্নের উত্তর না দেওয়ায় রেগে যান ওই নারী শিক্ষক। এক পর্যায়ে তিনি শিশুটিকে চড় মারেন।

    শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই নারী শিক্ষক শিশুটির জামা টেনে ধরছেন এবং তাকে চড় মারছেন। চড় মারার পরপরই শিশুটি জ্ঞান হারিয়ে প্রথমে শিক্ষকের গায়ের ওপর ঢলে পড়ে এবং পরে মেঝেতে পড়ে যায়।

    শিশুটিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় কিং জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র আতঙ্ক বা আঘাতের কারণে শিশুটি হার্ট অ্যাটাক বা শ্বাসরোধ হয়ে মারা গিয়ে থাকতে পারে।

    এ ঘটনায় বিশাখাপত্তনম পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleমন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, বিএনপির বাইরে থেকেও একজন

    Related Posts

    বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ! এটিসি ভবনে আগুন, নিমেষে ছড়িয়ে পড়ল আতঙ্ক

    August 18, 2026 2:56 PM

    ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা

    August 17, 2026 6:57 PM

    রাজকীয় আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    August 17, 2026 5:55 PM
    Latest News

    হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়, শ্রেণিকক্ষেই ৬ বছরের শিশুর মৃত্যু

    মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, বিএনপির বাইরে থেকেও একজন

    দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

    অলি আহমদকে ভোট দিয়ে ফেসবুক পোস্টে কী লিখলেন আরমান

    নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

    দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করল বিএনপি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.