Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

    By নিউজ ডেস্কAugust 2, 2026 7:30 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে সিলিন্ডারের জন্য ভোক্তা পর্যায়ে নতুন দাম কার্যকর হবে। দাম বাড়ার আগে এই ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৫২৮ টাকা।

    রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে বা ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৯৮ টাকা, যা আগে ছিল ১৫২৮ টাকা।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleতরুণীর ঘরে আটকের ঘটনার যে ব্যাখ্যা দিলেন সেই ইসলামী ছাত্র আন্দোলন নেতা
    Next Article এনআইডি কার্যক্রম নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

    Related Posts

    রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ; বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত

    August 2, 2026 8:23 PM

    এনআইডি কার্যক্রম নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

    August 2, 2026 7:55 PM

    রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম

    August 2, 2026 12:03 PM
    Latest News

    রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ; বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত

    এনআইডি কার্যক্রম নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

    এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

    তরুণীর ঘরে আটকের ঘটনার যে ব্যাখ্যা দিলেন সেই ইসলামী ছাত্র আন্দোলন নেতা

    মাঝ সাগরে জ্বলছে যাত্রীবাহী ফেরি, প্রাণে বাঁচতে লাফ দিয়ে বহু হতাহত

    ‎রাজধানীতে এমপির ওপর হামলা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.