Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক, আলোচনা হয় যেসব বিষয়ে

    By নিউজ ডেস্কJuly 31, 2026 9:38 AMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে বৈঠক করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটি। বৈঠকে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বৈঠকের সভাপতি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

    বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলের সমন্বয়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

    বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী।

    এছাড়াও বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।

    বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। জানানো হয়, আগামী ৩ আগস্ট ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হবে।

    এ ছাড়া সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীদের বর্বর হামলার তীব্র নিন্দা জানানো হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়।

    সভায় আগামী ৫ আগস্ট ‘রক্তাক্ত জুলাই অভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ
    Next Article নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

    Related Posts

    নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    July 31, 2026 11:16 PM

    কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিলো এনসিপি

    July 31, 2026 10:52 PM

    শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা জানালেন মির্জা ফখরুল ও রিজভী

    July 31, 2026 10:44 PM
    Latest News

    নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন, যা বলল ভারত

    যে কারণে থমকে যেতে পারে গ্যাস সরবরাহ

    কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিলো এনসিপি

    শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা জানালেন মির্জা ফখরুল ও রিজভী

    ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.