Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    নারী চিকিৎসকের অদম্য কীর্তি: ৯২ বছরেও তিনি নিয়মিত করেন অস্ত্রোপচার, চালান গাড়ি

    By নিউজ ডেস্কAugust 8, 2026 10:53 AMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    বয়স কেবলই একটা সংখ্যা; এই বহুল প্রচলিত কথাটিকেই জীবন দিয়ে সত্য প্রমাণিত করে চলেছেন হায়দ্রাবাদের প্রবীণ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ৯২ বছর বয়সী ড. সূরি শ্রীমাথী। যেখানে পেশাগত ক্লান্তি ও অবসাদ চিকিৎসা জীবনকে অনেক আগেই থমকে দেয়, সেখানে দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে নিয়মিত অস্ত্রোপচার ও রোগী দেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। জীবন সায়াহ্নে এসেও যার অবসর নেওয়ার কোনো ভাবনাই নেই।

    চিকিৎসক হিসেবে ড. শ্রীমাথীর এই যাত্রা মোটেও সহজ ছিল না। ১৯৫৮ সালে চিকিৎসা শাস্ত্রে স্নাতক এবং ১৯৬৫ সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। শৈশবে ভাইবোনদের গুটিবসন্তে আক্রান্ত হতে দেখে চিকিৎসক হওয়ার যে স্বপ্ন তিনি বুনেছিলেন। আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তৎকালীন সমাজের তীব্র বাধার মুখে পড়তে হয় তাকে। নারী হয়ে শবদেহ ব্যবচ্ছেদ ও চিকিৎসাবিদ্যা পড়ার অপরাধে তার পুরো পরিবারকে সামাজিক বয়কটের সম্মুখীন হতে হয়েছিল। স্বজনরা মুখ ফিরিয়ে নিলেও নিজের লক্ষ্য থেকে একচুলও সরে দাঁড়াননি তিনি। ১৯৫৯ সালে সাঙ্গারেড্ডির একটি সরকারি হাসপাতালে এক ১৫ বছর বয়সী কিশোরীর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তার স্বাধীন কর্মজীবন শুরু হয়, যেখানে অ্যানেস্থেসিওলজিস্ট, গাইনোকোলজিস্ট ও প্রিয়াট্রিশিয়ান; সব ভূমিকাই তাকে একাই সামলাতে হয়েছিল।

    দীর্ঘ ছয় দশকের এই কর্মজীবনে প্রায় দুই লাখেরও বেশি শিশু ভূমিষ্ঠ করার কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। এমনকি বর্তমানে একই পরিবারের টানা তিন প্রজন্মের চিকিৎসা দেওয়ার অনন্য অভিজ্ঞতা রয়েছে এই প্রবীণ চিকিৎসকের। বয়সের কারণে শুরুতে রোগীরা সামান্য সংশয়ে থাকলেও তার দৃঢ় মনোভাব ও দক্ষতার কারণে দ্রুতই তৈরি হয় গভীর আস্থা। তার সাবেক শিক্ষার্থী ও সহকর্মীরা জানান, এই বয়সে এসেও তার হাত বিন্দুমাত্র কাঁপে না। একজন নিখুঁত ও অত্যন্ত সতর্ক সার্জন হিসেবে রাত জেগে রোগীদের পাশে থাকার যে মানসিকতা তিনি দেখিয়েছেন, তা তরুণ চিকিৎসকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

    নিজের এমন বিস্ময়কর ফিটনেস ও কর্মক্ষমতার পেছনে রয়েছে কঠোর দৈনন্দিন শৃঙ্খলা। প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় যোগব্যায়ামের মাধ্যমে তার দিন শুরু হয়। এরপর সকাল সাড়ে আটটার মধ্যেই দিনের অস্ত্রোপচারের পরিকল্পনা ও রোগীদের খবরাখবর নেওয়া শেষ করেন। সন্ধ্যায় নিজের ক্লিনিকাল চেম্বারে রোগী দেখেন। এমনকি নিজের গাড়িটি তিনি নিজেই চালান। চিকিৎসাবিজ্ঞানের আধুনিক খবরাখবর রাখতে তিনি নিয়মিত বিভিন্ন সম্মেলনে অংশ নেন এবং মেডিক্যাল জার্নাল পড়েন।

    সেবাকেই জীবনের পরম ব্রত হিসেবে গ্রহণ করা ড. শ্রীমাথী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চিকিৎসাসেবা থেকে অবসরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। দূর-দূরান্ত থেকে সহায়তার আশায় আসা মানুষদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলেই তিনি আজীবন এই সাদা অ্যাপ্রন পরে মানুষের সেবা করে যেতে চান।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, যেভাবে পুলিশের চোখ ফাঁকি দিতে চেয়েছিলেন এই ইঞ্জিনিয়ার
    Next Article ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, সক্রিয় ‘হানি ট্র্যাপ’ চক্র

    Related Posts

    যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন

    August 8, 2026 12:13 PM

    নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক

    August 8, 2026 11:51 AM

    ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, যেভাবে পুলিশের চোখ ফাঁকি দিতে চেয়েছিলেন এই ইঞ্জিনিয়ার

    August 8, 2026 10:43 AM
    Latest News

    গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন

    যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন

    ৫ আগস্ট সেনা সদরের বৈঠকের সেই আলোচনা প্রকাশ করলেন আসিফ নজরুল

    ইলিয়াস আলী গুম রহস্যে নতুন মোড়

    নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক

    বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.