Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    সারাদেশ

    পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, যা জানা গেল

    By নিউজ ডেস্কJuly 27, 2026 5:10 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    গোপালগঞ্জে শ্বশুরবাড়ির পুকুর থেকে বি এম মাহমুদুল ইসলাম (৩৮) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ফাতেমা কানিজ ও শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত পুলিশ সদস্য বি এম মাহমুদুল ইসলাম সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএন-এর এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।

    নিহত পুলিশ কর্মকর্তার বড় ভাই বি এম আশিকুজ্জামান বলেন, আমার ভাইয়ের স্ত্রী বাবার বাড়িতে থাকতেন। তাই ভাই ছুটিতে এলে শ্বশুরবাড়িতেই থাকতেন। এবার ছুটিতে বাড়িতে আসার পর শ্যালককে বিদেশে পাঠানোর টাকা নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। আমার ধারণা, শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। আমি প্রকৃত ঘটনা উদঘাটনপূর্বক বিচার দাবি করছি।

    নিহতের ছোট বোন নাদিরা সুলতানা বলেছেন, আমার ভাবি-ভাইকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে দিতেন না। এর আগে ভাবি আমার ভাইকে দুবার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মারতে চেয়েছিলেন। আমরা সন্দেহ করছি, ভাবি ও তার বাড়ির লোকজন আমার ভাইকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পুকুরে ফেলেছে। আমরা এ ঘটনার বিচার চাই।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গত শুক্রবার পুলিশ সদস্য মাহমুদুল কর্মস্থল থেকে ছুটিতে শ্বশুরবাড়িতে আসেন। আজ সোমবার সকালে শ্বশুরবাড়ির অদূরে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।News

    তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ফাতেমা কানিজ ও শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleসাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার
    Next Article যে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

    Related Posts

    ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা

    July 29, 2026 10:16 PM

    ঢাকায় আনা হচ্ছে গুরুতর আহত হবিগঞ্জ ছাত্রশক্তির সেই নেতাকে

    July 29, 2026 7:01 PM

    যেভাবে গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

    July 29, 2026 5:39 PM
    Latest News

    শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

    সরকারি বাসচালকের বাড়িতে মিলল ২০ কোটি নগদ টাকা, ১৫ কেজি স্বর্ণ!

    ইরান সংঘাতে জড়িয়ে পড়ছে আরও ৩ দেশ, বৃহত্তর যুদ্ধের শঙ্কা

    ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা

    নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ

    পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.