Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    রাশেদ খাঁনকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফোন, যেসব তথ্য ফাঁসের ইঙ্গিত

    By নিউজ ডেস্কJuly 31, 2026 7:14 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে দুইবার কল করে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দিয়ে এ দাবি করেন রাশেদ খাঁন।জীবনধারা অনুষ্ঠান

    স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বললো, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখবো। সে উত্তরে বললো, সে আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না।’

    তিনি লিখেছেন, ‘এরপর রাতে আবার কল করে বললো, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেবো, আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি সব ফাঁস করে দেবো। আমি বললাম, যা আছে সব ফাঁস করে দাও। এরপর বললো, আপনি ফ্লাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন। উত্তরে আমি বললাম, আমার কোনও ফ্লাট নেই, আর কোনোদিন নাহিদ- আসিফ থেকে এক টাকাও নিইনি। তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও।’

    রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেয়া কথা ভুলে গেছে। আবারও আবোলতাবোল বকা শুরু করেছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleমৃত ভেবে দোয়া মাহফিল অপেক্ষায় থাকা স্ত্রীও করেছে দ্বিতীয় বিয়ে সেই ব্যক্তি ফিরলেন ১৮ বছর পর
    Next Article ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কি না, যা জানা গেল

    Related Posts

    নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    July 31, 2026 11:16 PM

    কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিলো এনসিপি

    July 31, 2026 10:52 PM

    শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা জানালেন মির্জা ফখরুল ও রিজভী

    July 31, 2026 10:44 PM
    Latest News

    নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন, যা বলল ভারত

    যে কারণে থমকে যেতে পারে গ্যাস সরবরাহ

    কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিলো এনসিপি

    শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা জানালেন মির্জা ফখরুল ও রিজভী

    ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.