Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এলো যে সিদ্ধান্ত

    By নিউজ ডেস্কAugust 1, 2026 11:31 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যস্ত করেছে দলটির স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।রাজনৈতিক বিশ্লেষণ

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে আলোচনা ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলের বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

    বৈঠকের আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। এ ছাড়া দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।

    শনিবারের বৈঠকে সালাহউদ্দিন আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleএবার শিবির নেতার রুমে বহিরাগতদের ‘আপত্তিকর’ অবস্থায় আটক, ভিডিও ভাইরাল
    Next Article ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

    Related Posts

    জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত

    August 2, 2026 12:25 AM

    সুখবর পেলেন ৩ ছাত্রদল নেতা

    August 1, 2026 11:14 PM

    সেই রাশেদ গ্রেপ্তার

    August 1, 2026 11:06 PM
    Latest News

    টানা ৫ দিন বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

    দেশজুড়ে পুলিশের জরুরি সতর্কতা জারি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

    হঠাৎ কেন ঢাকাসহ দেশজুড়ে ‘সর্বোচ্চ’ সতর্কতা জা‌রি করলো পুলিশ? জানা গেল চাঞ্চল্যকর তথ্য

    জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত

    যে কারণে হঠাৎ ঢাকাসহ দেশজুড়ে সতর্কতা জারি

    ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.