Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    সর্বশেষ

    শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য

    By AdminJuly 25, 2026 8:40 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিসংখ্যান (এপিএসএস-২০২৬) তথ্য আগামী ১০ আগস্টের মধ্যে আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি ও অনুমোদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৬ জুলাই থেকে এই ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু হবে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেকশন-২ থেকে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন।

    চিঠিতে বলা হয়েছে, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস) প্রতিবেদন প্রণয়ন করা হয়। ২০২৬ শিক্ষাবছরের এপিএসএস প্রতিবেদন প্রণয়নের জন্য আইএমডি বিভাগ কর্তৃক আইপিইএমআইএস সফটওয়্যারের এপিএসএস মডিউল আগামী ২৬ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে এপিএসএস ডাটা সার্ভারে এন্ট্রি সম্পন্ন করতে হবে।

    এতে বলা হয়, এ বস্থায় তার আওতাধীন সকল ক্যাটাগরির বিদ্যালয়ের সংশ্লিষ্ট তথ্যাদি প্রধান শিক্ষকগণকে এপিএসএস মডিউলে যথাসময়ে এন্ট্রিক্রমে দাখিল ও উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণকে যাচাই-বাছাইক্রমে অগ্রায়নের নির্দেশনা প্রদান এবং অগ্রায়নকৃত এপিএসএসের তথ্য অনুমোদনক্রমে আগামী ১০ আগস্টের মধ্যে আইপিইএমআইএস সফটওয়‍্যারের এপিএসএস মডিউলে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleযেসব দাবি মেনে নিলো মোদি সরকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির
    Next Article তিন নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন: কর্নেল অলি

    Related Posts

    এইচএসসির রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল!

    July 25, 2026 10:20 PM

    তিন নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন: কর্নেল অলি

    July 25, 2026 8:57 PM

    রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার ঘটনায় যা বলছেন বাকৃবির বিশেষজ্ঞ

    July 25, 2026 7:08 PM
    Latest News

    এইচএসসির রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল!

    ইরান নয়, আরেক দেশ থেকে সৌদিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে উড়ছে ধোঁয়া

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে এবার সরকার পতনের ডাক

    তিন নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন: কর্নেল অলি

    শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য

    যেসব দাবি মেনে নিলো মোদি সরকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.