গত বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা। তবে প্রশ্নটিতে কয়েকটি ভুলের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা; যা নিয়ে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়েছেন বলে তারা জানিয়েছেন। এর আগে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে বড় দুটি ভুল থাকার কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ‘এসব প্রশ্ন ভুলের কারণে মূলত মেধাবীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে’— বলছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ ও রসায়ন সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, সৃজনশীল প্রশ্নের ১ নম্বর উদ্দীপকের (II) অংশে বিক্রিয়ক থেকে ৪ টি উৎপাদ বের হলেও কোনটির ভর ২.৫ গ্রাম তা নির্দিষ্ট করে বলা হয়নি। উৎপাদ নির্দিষ্ট না থাকায়…
Author: Admin
সৌদি আরবের জিজান ও ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। শনিবার (২৫ জুলাই) মিডল ইস্ট আই ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সৌদি আরব তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত না করলেও ভিডিও ফুটেজে জিজানের আরামকো তেল শোধনাগার থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। এক বিবৃতিতে হুতি জানায়, হোদেইদা বন্দর ও কামারান দ্বীপে বিমান হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে। তাদের দাবি, জিজানে আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে ইয়ানবুতেও ব্যালিস্টিক ও ক্রুজ…
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও জোরালো অবস্থান নিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘এবার এই সরকারকে সরানোর সময় এসেছে।’ দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে একটি বড় পদক্ষেপ।’ একই সঙ্গে তিনি দেশজুড়ে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি আরও লিখেছেন, ‘এখনও দুটি দাবি রয়েছে, যা পূরণ হয়নি। আর তা হলো- শিক্ষার্থী এবং ভারতের ভবিষ্যৎকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া এবং শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য…
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ মন্তব্য করে বলেছেন, জামায়াতের রাজনীতি ১৯৭৫ সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে রকম ঐক্য, সশস্ত্র বাহিনীতেও এ রকম নাই। আজকে যদি তিনজন নেতা একসাথে হয়ে যায় ডা. শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে। আমাদের ছোট ছেলে নাহিদ এবং শায়খুল হাদিস মামুনুল হক সাহেব তিনজন যদি একসাথে হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে। এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না। তিনি বলেন, কারণ তারা যেকোনো সময় ২০ লাখ ৩০ লাখ লোকের সমাবেশ ঢাকাতে ঘটাতে পারবে। টঙ্গীর রাস্তা বন্ধ করে দেবে। সায়দাবাদের রাস্তা…
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিসংখ্যান (এপিএসএস-২০২৬) তথ্য আগামী ১০ আগস্টের মধ্যে আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি ও অনুমোদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৬ জুলাই থেকে এই ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেকশন-২ থেকে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন। চিঠিতে বলা হয়েছে, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস) প্রতিবেদন প্রণয়ন করা হয়। ২০২৬ শিক্ষাবছরের এপিএসএস প্রতিবেদন প্রণয়নের জন্য আইএমডি বিভাগ কর্তৃক আইপিইএমআইএস সফটওয়্যারের এপিএসএস মডিউল আগামী ২৬ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে এপিএসএস…
দাবি মেনে নেয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) বিকেলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি ও কেন্দ্রের যৌথ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়। এর আগে দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে জেন-জিদের আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সংবাদ সম্মেলনে সিজেপি নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এর অর্থ আমাদের প্রথম দাবি মেনে নেয়া হয়েছে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর প্রত্যাহার করতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও ভবিষ্যতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়া হবে না বলেও আশ্বাস দেয়া হয়েছে।…
দাবি মেনে নেয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) বিকেলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি ও কেন্দ্রের যৌথ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়। এর আগে দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে জেন-জিদের আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সংবাদ সম্মেলনে সিজেপি নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এর অর্থ আমাদের প্রথম দাবি মেনে নেয়া হয়েছে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর প্রত্যাহার করতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও ভবিষ্যতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়া হবে না বলেও আশ্বাস দেয়া হয়েছে।…
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রান্নার সময় মাংস সবুজ হয়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। খুলনার পাইকগাছার পিকনিকের সেই ছবি ও ভিডিও ঘিরে নানা ধরনের ব্যাখ্যা ও শঙ্কা তৈরি হয়েছে। তবে পরীক্ষাগারে বিশ্লেষণ ছাড়া কোনো সিদ্ধান্তে বা গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খাদ্য নিরাপত্তা, অণুজীববিজ্ঞান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন বলেন, রান্নার পর মাংসের কোনো অংশ সবুজাভ হয়ে গেলেও ঝোলের রং স্বাভাবিক থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তবে শুধু ছবি বা ভিডিও দেখে এর কারণ নির্ধারণ করা বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়। প্রকৃত কারণ জানতে মাইক্রোবায়োলজিক্যাল…
প্রবল আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় মাথায় নিয়ে তিনি শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেছেন। তার পদত্যাগের দাবিতে গত দুই মাসের বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। আর এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ব্যাঙ্গাত্মক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত ছিলেন। সেখান থেকে দেশে ফিরে শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছেন। মূলত ভারতের সব তরুণরা একত্রিত হওয়ায় এটি সম্ভব হয়েছে। ককরোচ পার্টির অভিজিৎ দীপকে এ বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, যদি তাদের দেশে হিন্দু ও মুসলিমরা এক থাকে এবং বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে…
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ১১-দলীয় জোটের সংসদ সদস্য (এমপি) মুহাম্মদুল্লাহকে প্রকাশ্যে চোখ উপড়ে ফেলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে সংসদ সদস্যকে উদ্দেশ করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের পাশাপাশি রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ঘটনাটি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংসদ সদস্য। পুলিশ বলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হুমকি দেওয়া ব্যক্তি হলেন তারাকান্দা থানার আটাদার এলাকার মৃত জব্বার আলীর ছেলে মো. সোহরাব হোসেন। শুক্রবার (২৪ জুলাই) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে ওই ব্যক্তিকে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে উদ্দেশ করে বিভিন্ন আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করতে দেখা যায়।…
