Author: Admin

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। বিবিসি, রয়টার্স থেকে শুরু করে ভারত ও পাকিস্তানের প্রায় সব সংবাদমাধ্যমেই এ খবর ঠাঁই পেয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, ‘স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের পদত্যাগ’। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি সাহাবুদ্দিনের সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরেছে। শিরোনামে লিখেছে, ‘শেখ হাসিনার মিত্র বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন’। মালয়েশিয়ার দ্য স্টার লিখেছে, ‘স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ’। ভারতের নিউজ-১৮ তাদের শিরোনামে বলেছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, শেখ হাসিনার কাছের লোক, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সিনিয়র তিন নেতার নাম আলোচনায় এসেছে। রাজনৈতিক সূত্রগুলোর দাবি, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খানের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা এক সিনিয়র সচিবের নামও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে কে যোগ্য ব্যক্তি? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের…

Read More

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়েছে, অতিরিক্ত মদ্যপান, গাঁজা (ক্যানাবিস) এবং জ্যানাক্সের মিশ্রণ গ্রহণের ফলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। হোটেলের পঞ্চম তলার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে এক পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) বাথরুমের মেঝেতে সম্পূর্ণ পোশাক পরা অবস্থায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি চিকিৎসাকর্মীরা (প্যারামেডিকস), তবে সব ধরনের চেষ্টা সত্ত্বেও তাকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়েছে, অতিরিক্ত মদ্যপান ও একাধিক মাদকজাতীয় পদার্থ গ্রহণের ফলে…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব আসার পথ উন্মুক্ত হয়েছে। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তবে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? দলীয় ও সরকারি একাধিক সূত্রে জানা গেছে, সম্ভাব্য রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সংসদে দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আলোচনার কেন্দ্রবিন্দুতে মির্জা ফখরুল দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা…

Read More

প্রচণ্ড দাবদাহে ইউরোপজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে শুক্রবার (২৪ জুলাই) প্রথমবারের মতো দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন। অন্যদিকে, আটলান্টিক উপকূলে দাবানল মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছে ফ্রান্স। খবর রয়টার্সের। গ্রীষ্মকালীন পর্যটনে জমজমাট ক্যাফ ফেহেরে উপদ্বীপে ধোঁয়া ও আগুনের শিখা বসতবাড়ির কাছাকাছি চলে আসায় এলাকাটি পুরোপুরি খালি করার নির্দেশ দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ওই এলাকা থেকে প্রায় ৬৩ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। তাদের অনেককে নৌকায় করে নিরাপদে নিয়ে যাওয়া হয় বলে জানান কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে পুলিশ তার এলাকার সবাইকে চলে যাওয়ার নির্দেশ দেয়ার…

Read More

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্রে নিজের শারীরিক অসুস্থতার বিস্তারিত তুলে ধরে জানিয়েছেন, জটিল এক স্নায়ুরোগসহ পাঁচটি স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হওয়ায় তার পক্ষে রাষ্ট্রপতির দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না। তিনি উল্লেখ করেছেন, অসুস্থতার কারণে তিনি মাঝে মাঝেই ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কাছে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে জানাতে আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদের স্পিকার বরাবর লেখা পদত্যাগপত্রে আজ শুক্রবার ২৪ জুলাই তারিখে রাষ্ট্রপতির স্বাক্ষর রয়েছে। পাঠকদের জন্য পদত্যাগপত্রটি হুবহু তলে ধরা হলো— সম্মানিত স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ শেরে বাংলা নগর, ঢাকা। বিষয়: রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ। শ্রদ্ধাভাজনেষু, জনাব, আসসালামু আলাইকুম। আমি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে ২০২৩ খ্রি. সনের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের…

Read More

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। পরে বিভিন্ন সময়ে তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে উল্লেখ করেছিলেন। সর্বশেষ তিনি বলেছিলেন, সরকার চাইলে দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন। বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি তাতে স্বাক্ষর করেননি বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি মনোনীত কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে ব্যক্তিগত মালামাল গুছিয়ে নিয়েছেন। তিনি আরও দাবি করেন, কয়েক দিন আগে রাষ্ট্রপতি অধস্তন কর্মকর্তাদের চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়ার মৌখিক নির্দেশনা দিয়েছেন। পদত্যাগের পর তিনি…

Read More

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাসায় বসছে নতুন টেলিফোন লাইন। বঙ্গভবন ছাড়ার পর তিনি সে বাসায় উঠতে পারেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে সেখানে টেলিফোনের সংযোগ দিতে আসেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্সের কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুইজন কর্মচারী। গুলশানের ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামে ওই বাসার সামনে গিয়ে দেখা যায়, সেখানে সুনসান। ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যকে দেখা গেছে। পদত্যাগ করার পর এ বাসার পঞ্চম তলায় রাষ্ট্রপতির ওঠার কথা হয়েছে বলে তথ্য দিয়েছেন বাসার নিরাপত্তা প্রহরী মো. মাছুম। তিনি বলেন, তিন-চারদিন আগে স্যার এসেছিলেন এ বাসায়। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক লোকজন এসেছিল। বেলা ১১টা ৪৫ মিনিটে উনি এসেছিলেন, এরপর রাত পৌনে ৯টা নাগাদ…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এদিকে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি…

Read More