Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    হাসিনাকে ফেরত ও হাদি হত্যার আসামিদের হস্তান্তরের বিষয়ে যা জানাল ভারত

    By নিউজ ডেস্কAugust 11, 2026 11:11 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে নয়াদিল্লি তার অবস্থান স্পষ্ট করেছে। প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের প্রতিষ্ঠিত কার্যপ্রণালি অনুযায়ী আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বর্তমানে ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে জানতে চাইলেও জয়সওয়াল বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে।’

    বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকে এ প্রসঙ্গ উত্থাপনের এক দিন পর ভারতের পক্ষ থেকে এ বক্তব্য এসেছে।

    ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর ও আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেয়ার আমন্ত্রণের বিষয়টিও তুলে ধরেন জয়সওয়াল। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেয়ার পরপরই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleগাঁজা খেয়ে বিমান উড়াচ্ছিলেন পাইলট, ১৩৭ যাত্রীসহ আকাশে নিয়ন্ত্রণ হারাল বিমান
    Next Article একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

    Related Posts

    সশস্ত্র ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত

    August 12, 2026 12:40 PM

    খালে গিয়ে পড়ল বরযাত্রীবাহী অটোরিকশা, ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু

    August 12, 2026 11:29 AM

    গাঁজা খেয়ে বিমান উড়াচ্ছিলেন পাইলট, ১৩৭ যাত্রীসহ আকাশে নিয়ন্ত্রণ হারাল বিমান

    August 11, 2026 11:00 PM
    Latest News

    hi

    বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ লাইভ দেখবেন যেভাবে

    সশস্ত্র ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত

    খালে গিয়ে পড়ল বরযাত্রীবাহী অটোরিকশা, ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু

    ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল

    যে কারণে আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.