Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    ২৬ আগস্ট কি সরকারি ছুটি থাকছে, যা জানা গেল

    By নিউজ ডেস্কAugust 15, 2026 8:26 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট (বুধবার) রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। সে হিসেবে আগামী ২৬ আগস্ট সরকারি ছুটি থাকবে।

    যদিও ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায়ও ২৬ আগস্ট ছুটি ছিল। তবে এসব ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল থাকে। এদিকে, যেহেতু বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি, সেহেতু আগের নির্ধারিত তালিকায় থাকা ২৬ আগস্ট ছুটির দিন বহাল থাকছে।

    বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। প্রধান আচার-অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—

    ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
    মসজিদ, মাদরাসা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও কিয়ামের আয়োজন করা হয়। মহানবী (সা.)-এর বর্ণাঢ্য জীবন, তার সুমহান আদর্শ, শিক্ষা, সীরাত এবং মানবতার বার্তা নিয়ে ওয়াজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনেকে রাতে নফল নামাজ আদায়, পবিত্র কুরআন তিলাওয়াত ও জিকির-আখগারের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেন। নবীজির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা হয়।

    অনেক স্থানে এ দিনে মিলাদ উপলক্ষে তবারক বিতরণ, গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleযে কারণে হঠাৎ দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী
    Next Article দুই দলের সংঘর্ষে আহত এমপি আমির হামজা

    Related Posts

    প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত

    August 15, 2026 10:49 PM

    হামলার কারণ জানালেন আমির হামজা

    August 15, 2026 9:13 PM

    যে কারণে হঠাৎ দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী

    August 15, 2026 8:20 PM
    Latest News

    বিয়ে করলেন জাকসু নেত্রী মেঘলা, জানা গেল স্বামীর পরিচয়

    প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত

    শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন দুই ছাত্রদল নেতা

    মির্জা ফখরুলকে নিয়ে বিএনপি এমপির কুরুচিপূর্ণ পোস্ট ভাইরাল

    রণক্ষেত্র গোপালগঞ্জ, আহত ১০

    হামলার কারণ জানালেন আমির হামজা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.