Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    মদ-গাঁজাসহ তিন মাদকের ককটেল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

    By AdminJuly 24, 2026 8:23 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়েছে, অতিরিক্ত মদ্যপান, গাঁজা (ক্যানাবিস) এবং জ্যানাক্সের মিশ্রণ গ্রহণের ফলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

    হোটেলের পঞ্চম তলার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে এক পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) বাথরুমের মেঝেতে সম্পূর্ণ পোশাক পরা অবস্থায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি চিকিৎসাকর্মীরা (প্যারামেডিকস), তবে সব ধরনের চেষ্টা সত্ত্বেও তাকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি।

    যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়েছে, অতিরিক্ত মদ্যপান ও একাধিক মাদকজাতীয় পদার্থ গ্রহণের ফলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। খবর ডেইলি মেইলের।

    মৃত যুবরাজের নাম প্রিন্স আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন জলাউই আল সৌদ। তার বয়স হয়েছিল ২৯ বছর। গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

    তদন্ত সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর এক সপ্তাহের জন্য তিনি ওই হোটেলে ওঠেন। মৃত্যুর আগের রাতে সিসিটিভি ফুটেজে তাকে হোটেল থেকে বের হয়ে ধূমপান করতে এবং পরে একাই কক্ষে ফিরে যেতে দেখা যায়।

    পরদিন হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী দরজা খুলে পঞ্চম তলার কক্ষের বাথরুমের মেঝেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে নিরাপত্তাকর্মী ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

    ময়নাতদন্ত ও বিষবিদ্যা (টক্সিকোলজি) পরীক্ষায় দেখা যায়, তার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম, যা ইংল্যান্ডে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর আইনি সীমার প্রায় তিন গুণ। এ ছাড়া তার শরীরে গামা-হাইড্রোক্সিবিউটিরেট (জিএইচবি) নামে পরিচিত একধরনের মাদক, গাঁজা, উদ্বেগ কমানোর ওষুধ অ্যালপ্রাজোলাম (জ্যানাক্স) এবং আরও কয়েকটি ওষুধের উপস্থিতি পাওয়া যায়।

    তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবরাজের শরীরে আগে থেকে কোনো গুরুতর বা দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা ছিল না। অ্যালকোহল ও একাধিক মাদক একসঙ্গে নেওয়ার ফলেই এই বিষক্রিয়া ও হৃদ্‌রোগের সৃষ্টি হয় বলে চূড়ান্ত ময়নাতদন্তে নিশ্চিত করা হয়েছে।

    সূত্র: এনডিটিভি

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleকে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? জোর আলোচনায় যেসব শীর্ষ নেতৃত্ব
    Next Article পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল

    Related Posts

    বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর…

    July 27, 2026 12:12 AM

    আলেমদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করলেন যে মুসলিম দেশের প্রেসিডেন্ট

    July 26, 2026 8:51 PM

    ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা

    July 26, 2026 8:39 PM
    Latest News

    আগাম ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

    পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ, তোলপাড়

    বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর…

    যেসব এলাকায় পর্যায়ক্রমে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে

    এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে যে জেলায়

    রণক্ষেত্র কুমিল্লা, আহত এবং নিহতের সংখ্যা জানা গেল

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.