Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    যেভাবে ২৩ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

    By নিউজ ডেস্কAugust 1, 2026 2:30 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি থাকছে। সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসের সরকারি ছুটি মিলিয়ে এই অবকাশ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

    শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির পঞ্জিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

    পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি দিবসভিত্তিক ছুটি। দিবসভিত্তিক ছুটির মধ্যে রয়েছে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ফলে আগস্টে মোট ৩১ দিনের মধ্যে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

    অন্যদিকে সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ও দিবসভিত্তিক ছুটি মিলিয়ে মোট ১১ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এই মাসেও পাঠদান ও শ্রেণি কার্যক্রম চলবে মোট ১৯ দিন।

    এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া, স্থানীয় পরিস্থিতি বা বিশেষ কোনো কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি কার্যকর হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleচূড়ান্ত পরিণতির দিকে গণঅভ্যুত্থান
    Next Article আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

    Related Posts

    রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ; বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত

    August 2, 2026 8:23 PM

    এনআইডি কার্যক্রম নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

    August 2, 2026 7:55 PM

    এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

    August 2, 2026 7:30 PM
    Latest News

    রেস্তোরাঁয় বোমা নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটালেন নারী, বহু হতাহত

    রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ; বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত

    এনআইডি কার্যক্রম নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

    এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

    তরুণীর ঘরে আটকের ঘটনার যে ব্যাখ্যা দিলেন সেই ইসলামী ছাত্র আন্দোলন নেতা

    মাঝ সাগরে জ্বলছে যাত্রীবাহী ফেরি, প্রাণে বাঁচতে লাফ দিয়ে বহু হতাহত

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.