Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

    By নিউজ ডেস্কAugust 1, 2026 2:33 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সেবা বাড়াতে বিভিন্ন কার্ড চালু করছে সরকার। এবার বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে প্রবাসী কার্ড চালু হতে যাচ্ছে। আগস্টের মাঝামাঝি চালু হতে পারে এই কার্ড।

    তবে, কী কী সুবিধা থাকছে এই প্রবাসী কার্ডে?

    এই কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি ও অনলাইন শপিং সুবিধা পাবেন প্রবাসীরা। দেশের পাশাপাশি বিদেশেও ব্যবহার করা যাবে এই কার্ড।

    এ ছাড়া এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের পাশাপাশি পাবেন ডিসকাউন্ট সুবিধাও। বিমানের টিকিট ও হোটেল ভাড়াতেও মিলবে ছাড়। দেশে গড়ে ওঠা বিভিন্ন প্রবাসী সিটি ও আবাসনের ক্ষেত্রেও কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ অগ্রাধিকার।

    বিএমইটি বীমা ও পুনর্বাসন সুবিধাও থাকবে এখানে। আর্থিক ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষা এবং রেমিট্যান্সে অতিরিক্ত সরকারি প্রণোদনা থাকবে কার্ডধারীদের জন্য।

    প্রবাসী কার্ডের বিষয়ে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীদের জন্য যে রেমিট্যান্স প্রণোদনা দেয়া হচ্ছে, অর্থাৎ বর্তমানে যে আড়াই শতাংশ দেয়া হচ্ছে, সেটি এই কার্ডধারীদের জন্য ৩ শতাংশ করার একটি সিদ্ধান্ত রয়েছে।

    প্রাথমিকভাবে আমরা এ বছরের মধ্যে দুই লাখ মানুষের হাতে এই কার্ড তুলে দেয়ার লক্ষ্য নিয়েছি। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে আমরা পাঁচ হাজার মানুষকে কয়েকটি দেশে এই কার্ড দেব। আমাদের লক্ষ্য হচ্ছে, আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এটি চালু করা।’

    সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মালয়েশিয়া-প্রবাসী পাভেল সারওয়ার বলেন, ‘প্রবাসী কার্ডে যে সব সুযোগ-সুবিধা থাকবে, সেগুলো যদি প্রবাসীরা পেতে শুরু করেন, তাহলে আমি বিশ্বাস করি, দেশে বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ আরও বৃদ্ধি পাবে।

    আমি আশা করব, এর আগে বিগত সরকারগুলোর সময়ে বিএমইটি কার্ড নিয়ে যেমন অনেক হয়রানির শিকার হতে হয়েছে এবং নানাবিধ জটিলতার সম্মুখীন হতে হয়েছে, প্রবাসী কার্ডের ক্ষেত্রে তেমন কোনো জটিলতা থাকবে না।’

    পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রবাসীদের হাতে কার্ড পৌঁছে দেয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleযেভাবে ২৩ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা
    Next Article মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক নিয়ে যা জানাল পুলিশ

    Related Posts

    এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

    August 2, 2026 7:30 PM

    রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম

    August 2, 2026 12:03 PM

    ৫ থেকে ৮ আগস্ট দীর্ঘ ছুটির সুযোগ, কারা পাবেন না

    August 2, 2026 11:50 AM
    Latest News

    এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

    তরুণীর ঘরে আটকের ঘটনার যে ব্যাখ্যা দিলেন সেই ইসলামী ছাত্র আন্দোলন নেতা

    মাঝ সাগরে জ্বলছে যাত্রীবাহী ফেরি, প্রাণে বাঁচতে লাফ দিয়ে বহু হতাহত

    ‎রাজধানীতে এমপির ওপর হামলা

    হাসানাত আব্দুল্লাহর বাড়ি ছিল টর্চার সেল, চাঞ্চল্যকর তথ্য

    বেড়ে গেল এলপিজির দাম

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.