Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    মাঝ সাগরে জ্বলছে যাত্রীবাহী ফেরি, প্রাণে বাঁচতে লাফ দিয়ে বহু হতাহত

    By নিউজ ডেস্কAugust 2, 2026 7:16 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৪১ জন। রোববার (২ আগস্ট) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।

    ফেরিটিতে যাত্রী ও ক্রুসহ মোট ২৭১ জন ছিলেন। এটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওসি প্রদেশের মাকাসারের দিকে যাচ্ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২২৫ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন থেকে বাঁচতে কয়েকজন যাত্রী সমুদ্রে ঝাঁপ দেন। তাদেরসহ ফেরিতে থাকা অন্য যাত্রীদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।

    সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান নানাং সিগিত জানান, কাছাকাছি থাকা বেশ কয়েকটি জাহাজ উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। তিনি বলেন, ফেরিটি সবচেয়ে কাছের স্থলভূমি বুরুআন সাপুদি দ্বীপ থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফেরিটির ওপরের ডেক থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। আগুন দ্রুত ফেরিটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার দৃশ্যও দেখা গেছে ভিডিওতে। এছাড়া লাইফ জ্যাকেট পরা কয়েকজন যাত্রীকে ফেরিটির এক পাশে জড়ো হয়ে থাকতে দেখা যায়। তবে ফেরিটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Article‎রাজধানীতে এমপির ওপর হামলা
    Next Article তরুণীর ঘরে আটকের ঘটনার যে ব্যাখ্যা দিলেন সেই ইসলামী ছাত্র আন্দোলন নেতা

    Related Posts

    রেস্তোরাঁয় বোমা নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটালেন নারী, বহু হতাহত

    August 2, 2026 8:37 PM

    দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ, যে শর্ত দিলেন (ইউএই)

    August 2, 2026 2:39 PM

    দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

    August 2, 2026 2:21 PM
    Latest News

    ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

    যেকোনো সময় ঘোষণা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, আলোচনায় যারা

    দুঃসংবাদ পেল ভারত

    গাড়িচাপায় প্রাণ গেল আমির হামজার

    রেস্তোরাঁয় বোমা নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটালেন নারী, বহু হতাহত

    রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ; বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.