Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    এনআইডি কার্যক্রম নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

    By নিউজ ডেস্কAugust 2, 2026 7:55 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করতে চার সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

    চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে আবেদনের সাথে সংযুক্ত/দাখিলকৃত প্রমাণক নিরীক্ষা করার জন্য নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো।’

    কমিটির আহ্বায়ক জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সদস্য উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট), সদস্য সচিব সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

    কমিটির কার্যপরিধি হলো— চাহিত পরিবর্তনের ধরন কেমন হয় তার শ্রেণিকরণ এবং নিষ্পত্তির জন্য প্রমাণক হিসেবে কী কী দলিল প্রয়োজন তার তালিকা প্রস্তুত করা। ‘ঘ’ ক্যাটাগরি হতে প্রমাণক অপর্যাপ্ত থাকায় বাতিল করে নিষ্পত্তিকৃত এবং পুনঃদাখিলকৃত আবেদনে পর্যাপ্ত প্রমাণক দাখিল করা হলে সেসব আবেদন নিষ্পত্তির জন্য করণীয় সম্পর্কে সুপারিশ করা। দ্রুত নিষ্পত্তি করার জন্য করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করা।

    আবেদন ইলেকট্রনিকালি অ্যাকশন নেওয়ার সময় উদ্ভূত জটিলতা নিরসনে সিএমএস পোর্টালে কোন ধরনের মডিফিকেশন প্রয়োজন, সে বিষয়ে মতামত প্রদান করা। এনআইডি লক-আনলক এবং রোলব্যাক-এর জাস্টিফিকেশন বিষয়ে সুপারিশ প্রদান করা।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleএলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর
    Next Article রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ; বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত

    Related Posts

    রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ; বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত

    August 2, 2026 8:23 PM

    এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

    August 2, 2026 7:30 PM

    রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম

    August 2, 2026 12:03 PM
    Latest News

    দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মুক্তির ব্যাপারে যা জানা গেল

    ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

    যেকোনো সময় ঘোষণা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, আলোচনায় যারা

    দুঃসংবাদ পেল ভারত

    গাড়িচাপায় প্রাণ গেল আমির হামজার

    রেস্তোরাঁয় বোমা নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটালেন নারী, বহু হতাহত

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.