Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    খালে গিয়ে পড়ল বরযাত্রীবাহী অটোরিকশা, ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু

    By নিউজ ডেস্কAugust 12, 2026 11:29 AMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

    সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। উদ্ধাকারীরা দুই দিনে ১২ জনের লাশ উদ্ধার করেছেন। খবর পাকিস্তান টুডের। News

    প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিবাগত রাতে ৩টি অটোরিকশায় করে বরযাত্রীরা লোমার ওয়ালা নামে একটি জায়গা থেকে বাসিত আরিন নামে আরেকটি জায়গায় যাচ্ছিলেন। এগুলোর সবগুলোতেই অতিরিক্ত যাত্রী ছিল। অস্বাভাবিক গতির কারণে একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তার রিকশাটি খালে পড়ে যায়।

    দুর্ঘটনার সময় রিকাশটিতে ২৪ যাত্রী ছিলেন। যারমধ্যে তিনজন সাঁতরে ওপরে ওঠে অন্যদের খবর দেন। এরপর উদ্ধাকারী ও স্থানীয়রা মিলে রাতভর ব্যাপক উদ্ধার অভিযান চালান। প্রাথমিক অবস্থায় ছয়জনকে জীবিত এবং তিনটি লাশ উদ্ধার করেন তারা।

    উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান বলেছেন, আজ মঙ্গলবার তারা আরও ৯টি লাশ উদ্ধার করেন। এতে মৃতের সংখ্যা ১২ জনে পৌঁছায়। এখনো কয়েকজন নিখোঁজ থাকায় এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরেও একজনের লাশ পাওয়া গেছে। এছাড়া ৫,৭ এবং ১৫ কিলোমিটার দূর থেকেও মিলেছে বরযাত্রীদের নিথর দেহ।

    খালটি প্রায় ১৫ থেকে ২০ ফুট গভীর এবং প্রস্থ ১০০ থেকে ১২০ ফুট। ওই অঞ্চলের সেঁচ কাজে খালটির পানি ব্যবহার করেন কৃষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল
    Next Article সশস্ত্র ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত

    Related Posts

    সশস্ত্র ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত

    August 12, 2026 12:40 PM

    হাসিনাকে ফেরত ও হাদি হত্যার আসামিদের হস্তান্তরের বিষয়ে যা জানাল ভারত

    August 11, 2026 11:11 PM

    গাঁজা খেয়ে বিমান উড়াচ্ছিলেন পাইলট, ১৩৭ যাত্রীসহ আকাশে নিয়ন্ত্রণ হারাল বিমান

    August 11, 2026 11:00 PM
    Latest News

    hi

    বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ লাইভ দেখবেন যেভাবে

    সশস্ত্র ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত

    খালে গিয়ে পড়ল বরযাত্রীবাহী অটোরিকশা, ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু

    ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল

    যে কারণে আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.