Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাদ সালাহউদ্দিন, জেনে নিন কে হচ্ছেন পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী

    By নিউজ ডেস্কAugust 13, 2026 4:32 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পরপরই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে জরুরি রদবদল আনা হয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখতে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নীতি-নির্ধারণী সূত্রে জানা গেছে।

    বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর এসব দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে। অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

    রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে তার ছেড়ে দেয়া গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই দ্রুততম সময়ে নতুন এই পরিবর্তন আনা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleমন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি
    Next Article ১১ দলের পক্ষে দুটি ও বিএনপির পক্ষে তিনটি মনোনয়নপত্র জমা, জানা গেল নাম

    Related Posts

    নতুন করে মন্ত্রী হতে পারেন চারজন, আলোচনায় যাদের নাম

    August 14, 2026 10:58 PM

    সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

    August 14, 2026 10:36 PM

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

    August 14, 2026 9:00 PM
    Latest News

    ৭.৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়ল একের পর ভবন, নিহতের সংখ্যা বাড়ছেই

    আওয়ামী লীগ নেতা কাদের গ্রেপ্তার

    শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান তারপর…

    ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৮১ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে

    কেন মানুষ মোবাইল কভারের ভেতরে তেজপাতা রাখছেন? যা জানা গেল

    কতো শতাংশ বাংলাদেশি অপছন্দ করেন ভারতকে, জানা গেলো জরিপে

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.