Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    চট্টগ্রামে ‘বিএনপি নেতার’ মারধরে যুবদল নেতার মৃত্যু

    By নিউজ ডেস্কAugust 29, 2026 9:56 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    চট্টগ্রাম নগরীতে সড়কের ওপর ভাসমান রিকশাভ্যান বসানো নিয়ে বিরোধের জের ধরে মারধরে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।

    শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে চান্দগাঁও থানার ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম ফজলুল আমিন। তিনি নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

    এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান ও তার ছেলে সিফাতসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেছে নিহতের পরিবার।

    স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহজাহান এলাকায় নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন। ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় সড়ক দখল করে হকারদের রিকশাভ্যান বসানোর ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। নিহত ফজলুল আমিন এসব অবৈধ ভাসমান দোকানপাট বসানোর বিরোধিতা করায় তাদের মধ্যে আগে থেকেই শত্রুতা ছিল।

    তবে রাজনৈতিক বিরোধের বিষয়টি নাকচ করে যুবদল নেতা মোহাম্মদ শাহেদ বলেন, ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটেনি, এলাকার স্থানীয় বিষয় নিয়ে ঘটেছে। নিহত ফজলুল আমিন আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। সেখানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে শুনেছি।

    চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এলাকার বিরোধ নিয়ে শাহজাহান ও ফজলুল আমিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে তর্কাতর্কির একপর্যায়ে শাহজাহানের দেওয়া বুকের ঘুষিতে ফজলুল আমিন মারা যান। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleসাবধান! মোবাইলে ৩১ অ্যাপ নিয়ে জরুরি সতর্কবার্তা, তালিকা প্রকাশ
    Next Article ওরা আমাকে মেরে ফেলবে’—সিজারের আগে নারীর আর্তনাদ, সেই মা ও নবজাতকের মৃত্যু

    Related Posts

    ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

    August 29, 2026 2:21 PM

    দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করল বিএনপি

    August 20, 2026 6:54 PM

    বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে চমক, আলোচনায় যাদের নাম

    August 17, 2026 3:09 PM
    Latest News

    মারা গেছে সাবেক আইজিপি….

    নির্যাতনের পরে গাছে বেঁধে আগুন, ৫৪ দিন পর নারীর মৃত্যু

    ওরা আমাকে মেরে ফেলবে’—সিজারের আগে নারীর আর্তনাদ, সেই মা ও নবজাতকের মৃত্যু

    চট্টগ্রামে ‘বিএনপি নেতার’ মারধরে যুবদল নেতার মৃত্যু

    সাবধান! মোবাইলে ৩১ অ্যাপ নিয়ে জরুরি সতর্কবার্তা, তালিকা প্রকাশ

    পুলিশ কে থাপ্পড় দেওয়ায় নেতা নয়ন গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.