Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    থানার ভেতরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

    By নিউজ ডেস্কAugust 6, 2026 7:21 AMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    পাকনের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের গাজীবাদ থানার ভেতরে ২০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাজীবাদ থানার এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তদারকিতে চরম ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার দায়ে স্টেশন হাউস অফিসারসহ (এসএইচও) থানার মোট ৭৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।

    পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গত রোববার ৩ আগস্ট এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

    প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত এএসআই ইমরান ওই তরুণীকে মামলার অজুহাত দেখিয়ে রাস্তা থেকে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যান এবং থানার দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

    লাহোর পুলিশের ডিআইজি (অপারেশনস) ফয়সাল কামরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী তরুণী জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সামনে থানার দোতলার নির্দিষ্ট রুমটি শনাক্ত করেছেন, যেখানে তাকে ধর্ষণ করা হয়েছিল।

    তিনি জানান, এ ঘটনায় থানার এসএইচও, ২ জন সাব-ইনস্পেক্টর, ৮ জন এএসআই এবং ফ্রন্ট ডেস্ক স্টাফসহ কর্মরত সমস্ত ৭৮ জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। কারণ পুলিশ সদস্য না থাকা সত্ত্বেও এএসআই কেন একটি মেয়েকে থানায় নিয়ে এসেছিলেন, তা তাদের পক্ষ থেকে কেউ খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি।

    পুলিশের নিয়ম অনুযায়ী, সেখানে নিযুক্ত প্রত্যেকেই তাদের কর্মস্থলের এখতিয়ারের মধ্যে যেকোনো ধরনের আইন লঙ্ঘনের ওপর নজর রাখার জন্য দায়ী ছিল।

    এদিকে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত এএসআইকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

    মামলার এফআইআরে বলা হয়েছে, রোববার দুপুরে ওই তরুণী বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে ফেরেনি। খোঁজাখুজির এক পর্যায়ে এক ব্যক্তি জানান, সাদা পোশাকে থাকা এক পুলিশ সদস্য তাকে মোটরসাইকেলে করে নিয়ে গেছেন। রাত ৯টার দিকে পরিবার গাজিয়াবাদ থানায় ছুটে যায়, তবে সেখানে পৌঁছানোর আগেই মেয়েটি বাড়ি ফিরে আসে বলে খবর আসে। পরে পরিবারের কাছে কান্নায় ভেঙে পড়ে নিজের ওপর হওয়া পাশবিক নির্যাতনের কথা প্রকাশ করে মানসিক প্রতিবন্ধী তরুণী।

    এক পুলিশ কর্মকর্তা জানান, লাহোর পুলিশের ডিআইজি (ইনভেস্টিগেশন) জিশান রাজা সর্বপ্রথম ঘটনাটির বিষয়ে অবগত হন এবং এএসআইকে গ্রেফতারের নির্দেশ দেন।

    সূত্র: ডন, গালফ নিউজ

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বার্তা

    Related Posts

    শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী

    August 5, 2026 11:05 PM

    মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে শিক্ষিকার মুখ, গলা ও বুকে ৩০টিরও বেশি ছুরিকাঘাত

    August 5, 2026 9:18 PM

    রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ, যা লিখলেন ফেসবুক পোস্টে

    August 5, 2026 8:54 PM
    Latest News

    থানার ভেতরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

    ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বার্তা

    সাবেক এক এমপি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছে না ভারত’

    টানা ৫ দিন বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ

    শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.