Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    বিএনপি নেতা গ্রেপ্তার

    By নিউজ ডেস্কJuly 31, 2026 8:25 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ফেনীর ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও প্রশাসনের জব্দ করা বালু ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষ এবং হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মো. আলমগীর হোসেন সিদ্দিকীকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (৩১ জুলাই) সকালে শাহজাহানপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার আলমগীর হোসেন সিদ্দিকী ছাগলনাইয়া উপজেলার উত্তর লাংগলমোড়া গ্রামের আমির হোসেন লাকীর ছেলে। তিনি ঘোপাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সদস্য।

    পুলিশ জানায়, গত ২৫ জুলাই ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং প্রশাসনের জব্দ করা বালু ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপুসহ কয়েকজন আহত হন। আহতদের অভিযোগ, তাদের ওপর ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

    এ ঘটনায় রিয়াজ উদ্দিন মজুমদার টিপু বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলার এক নম্বর আসামি করা হয় আলমগীর হোসেন সিদ্দিকীকে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

    ঘটনার পর কয়েকদিন ধরে ছাগলনাইয়ায় উত্তেজনা বিরাজ করে। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় গত ২৯ জুলাই পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়। শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহলও জোরদার করা হয়। তবে শেষ পর্যন্ত সেদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    ফেনী জেলা পুলিশের একটি সূত্র জানায়, সিডিএমএস পর্যালোচনায় আলমগীর হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় অপহরণ, হত্যাচেষ্টা এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে দায়ের করা মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে।

    ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আলমগীর হোসেন সিদ্দিকীকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ ও বালু চুরিসহ আরও ৫টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleপ্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ছবি নিয়ে যা বললেন মারিয়া এলিন
    Next Article এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের

    Related Posts

    নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    July 31, 2026 11:16 PM

    কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিলো এনসিপি

    July 31, 2026 10:52 PM

    শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা জানালেন মির্জা ফখরুল ও রিজভী

    July 31, 2026 10:44 PM
    Latest News

    নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন, যা বলল ভারত

    যে কারণে থমকে যেতে পারে গ্যাস সরবরাহ

    কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিলো এনসিপি

    শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা জানালেন মির্জা ফখরুল ও রিজভী

    ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.