Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    সারাদেশ

    প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ছবি নিয়ে যা বললেন মারিয়া এলিন

    By নিউজ ডেস্কJuly 31, 2026 8:13 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    সামাজিক যোগাযোগ মাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সঙ্গে ছবি জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার ও চরিত্র হননের ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মান হানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী তরুণী রাহেমীন মারিয়া এলিন।সংবাদ প্রতিবেদন

    শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী তরুণী রাহেমীন মারিয়া এলিন। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়। সে বর্তমানে পঞ্চগড় জেলা সদরের একটি ভাড়া বাড়িতে তার খালাসহ অবস্থান করে পড়াশোনা করছেন।

    সংবাদ সম্মেলনে মারিয়া এলিন বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে আমার ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করে। ছবিটি পুরোটাই নকল করা। এর আগে আমার একটি প্রোগ্রামের জন্য প্রতিমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাৎ করে কথা বলেছিলাম। তখন একটি ছবি তুলেছিলাম। সে ছবিটাই এডিট করে প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এআই দিয়ে যুক্ত করাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ভিডিও এবং ছবিটি। এটা যারা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।’

    ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, ‘বিভিন্ন ভুয়া আইডিতে, মাল্টিমিডিয়ায় ও পেইজে ছবি ছাড়ারকারণে আমি পরিবার ও সমাজের কাছে মুখ দেখাতে পারছি না। সামাজিক ও মানসিকভাবে আমি ক্ষতিগ্রস্ত। কলেজ এবং বাড়িতেও যেতে পারছি না। আমার বাবা-মা মারা যাওয়ায় অনেক কষ্ট করে পড়াশোনা করে আজকে এ অবস্থানে এসেছি। আমি মকবুলার রহমান সরকারি কলেজে বিএসএস ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। ভিডিও প্রকাশ করার কারণে আমি এখন কলেজেও যেতে পারছিনা। বাসার বাহিরেও বের হতে পারছি না। যে বাসায় ভাড়া থাকি সেখানেও থাকা কঠিন হয়ে পড়েছে। একজন নারী হয়ে এ পরিস্থিতিতে আমার বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।’

    সংবাদ সম্মেলনে এলিন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার মানহানি করা হচ্ছে এবং তাকে হিন্দু তরুণী হিসেবে পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

    তিনি আরও অভিযোগ করেন, গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন সময় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।রাজনৈতিক সংবাদ

    এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার সম্মানহানির বিচার দাবি করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কি না, যা জানা গেল
    Next Article বিএনপি নেতা গ্রেপ্তার

    Related Posts

    ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!

    July 31, 2026 9:03 PM

    মৃত ভেবে দোয়া মাহফিল অপেক্ষায় থাকা স্ত্রীও করেছে দ্বিতীয় বিয়ে সেই ব্যক্তি ফিরলেন ১৮ বছর পর

    July 31, 2026 7:04 PM

    সম্ভাবনাময় ক্রিকেটার থেকে যেভাবে শীর্ষ সন্ত্রাসী হলেন ডেভিড ইমন

    July 31, 2026 6:23 PM
    Latest News

    নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন, যা বলল ভারত

    যে কারণে থমকে যেতে পারে গ্যাস সরবরাহ

    কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিলো এনসিপি

    শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা জানালেন মির্জা ফখরুল ও রিজভী

    ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.