Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    সারাদেশ

    ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!

    By নিউজ ডেস্কJuly 31, 2026 9:03 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়লেও সহসাই কমেছে না বৃষ্টির দাপট। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে আরও অন্তত ১০ দিন। এমনকি এ সময়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতও হতে পারে দেশের অনেক জায়গায়।

    শুক্রবার (৩১ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি বিদর্ভ ও তৎসংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে এবং আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এছাড়া, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

    এ অবস্থায় শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। 

    শনিবার (১ আগস্ট) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    রোববার (২ আগস্ট) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আভাস রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিন।

    সোমবার (৩ আগস্ট) এবং মঙ্গলবার (৪ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। ৪ আগস্ট দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এছাড়া, বর্ধিত ৫ দিনেও বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।  

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleএনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের
    Next Article মির্জা আব্বাসকে নতুন দায়িত্ব দিল সরকার

    Related Posts

    প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ছবি নিয়ে যা বললেন মারিয়া এলিন

    July 31, 2026 8:13 PM

    মৃত ভেবে দোয়া মাহফিল অপেক্ষায় থাকা স্ত্রীও করেছে দ্বিতীয় বিয়ে সেই ব্যক্তি ফিরলেন ১৮ বছর পর

    July 31, 2026 7:04 PM

    সম্ভাবনাময় ক্রিকেটার থেকে যেভাবে শীর্ষ সন্ত্রাসী হলেন ডেভিড ইমন

    July 31, 2026 6:23 PM
    Latest News

    নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলা, দুজন রক্তাক্ত

    বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন, যা বলল ভারত

    যে কারণে থমকে যেতে পারে গ্যাস সরবরাহ

    কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দিলো এনসিপি

    শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা জানালেন মির্জা ফখরুল ও রিজভী

    ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.