Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    ‘হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত’, আসিফের এ দাবির নেপথ্যে যে কারণ

    By নিউজ ডেস্কAugust 5, 2026 6:21 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না। একইসঙ্গে তিনি এ মন্তব্যের পেছনে নিজের মূল্যায়নও তুলে ধরেছেন।

    বুধবার (০৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্যের আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    আসিফ মাহমুদ বলেন, ‘আমরা শুনেছি, ডিসেম্বরে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে চান। আমার মনে হয়, এটি নির্ভরযোগ্য কোনো ঘোষণা নয়। আমাদের ধারণা, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি ভারত সরকারের যোগসাজশে হয়েছে। একই সঙ্গে আমাদের মনে হচ্ছে, ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না।’

    তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারতে রাখার মধ্যে এখন আর কোনো কূটনৈতিক লাভ-লোকসানের বিষয় নেই। এ কারণেই ভারত সরকারের অবস্থানে পরিবর্তন আসতে পারে বলে তিনি মনে করেন।

    শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, তিনি যেন ভারত থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন। বর্তমান সরকারও ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে একই কথা বলেছে।’

    তিনি বলেন, ‘তার পরও যদি তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, তাহলে বাংলাদেশে এমন ধারণা তৈরি হয় যে, ভারতের এক ধরনের ইন্ধনে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হচ্ছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleমন্ত্রীর বাড়িতে হামলা, ৩ বছর পর ২ পরিবারের ১১২ মৃতদেহ উদ্ধার
    Next Article ছাত্রদল-শিবির ভয়াবহ সংঘর্ষ, আহত অনেকে

    Related Posts

    পালানোর সময় হাসিনার সহযাত্রী কারা ছিলেন?

    August 5, 2026 7:58 PM

    ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

    August 5, 2026 6:37 PM

    ‘আমার কমনসেন্স বলছে, তিনি ফিরবেন’, রুমিন ফারহানার মন্তব্য ঘিরে চাঞ্চল্য

    August 5, 2026 5:34 PM
    Latest News

    রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ, যা লিখলেন ফেসবুক পোস্টে

    পালানোর সময় হাসিনার সহযাত্রী কারা ছিলেন?

    যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়

    নতুন করে মন্ত্রী হওয়ার আলোচনায় যাদের নাম, যা জানাল সূত্র

    প্রতীকী আদালতে শেখ হাসিনা, নিজাম হাজারীসহ ৬ জনের ফাঁসি

    নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.