Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

    By নিউজ ডেস্কAugust 5, 2026 6:37 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার পলাতক আসামি উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

    বুধবার (৫ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১৪ জামালপুর সিপিসি-১ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির এবং বর্তমানে জামায়াতের কোনো পদে নেই বলে জানিয়েছেন জেলা জামায়াতের মিডিয়া সেলের সদস্য জাকিউল ইসলাম।

    র‍্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ সূত্র জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের নামে মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়। এরপর থেকেই অভিযুক্ত আবদুল ওয়াহেদ পলাতক ছিলেন। ওই মামলায় বিজ্ঞ আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র‍্যাব-১৪ আবদুল ওয়াহেদকে গ্রেপ্তারে অভিযানে নামে। পরে মঙ্গলবার পলাতক আসামি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, গ্রেপ্তারের পর আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আসামিকে আদালতে সোপর্দ করেছি।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleছাত্রদল-শিবির ভয়াবহ সংঘর্ষ, আহত অনেকে
    Next Article নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    Related Posts

    পালানোর সময় হাসিনার সহযাত্রী কারা ছিলেন?

    August 5, 2026 7:58 PM

    ‘হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত’, আসিফের এ দাবির নেপথ্যে যে কারণ

    August 5, 2026 6:21 PM

    ‘আমার কমনসেন্স বলছে, তিনি ফিরবেন’, রুমিন ফারহানার মন্তব্য ঘিরে চাঞ্চল্য

    August 5, 2026 5:34 PM
    Latest News

    রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ, যা লিখলেন ফেসবুক পোস্টে

    পালানোর সময় হাসিনার সহযাত্রী কারা ছিলেন?

    যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়

    নতুন করে মন্ত্রী হওয়ার আলোচনায় যাদের নাম, যা জানাল সূত্র

    প্রতীকী আদালতে শেখ হাসিনা, নিজাম হাজারীসহ ৬ জনের ফাঁসি

    নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.