Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    যে মুসলিম দেশের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

    By নিউজ ডেস্কAugust 30, 2026 1:52 PMNo Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    আফগানিস্তানের অন্তত ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে ইরানের কারাগারে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

    তাদের পর্যালোচনা করা বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের প্রায় প্রতি মাসেই অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এসব মামলায় মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার মতো অভিযোগ রয়েছে।

    আফগানিস্তানের অন্যতম প্রধান সংবাদসংস্থা খ্যামা প্রেস বলছে, মৃত্যুদণ্ডের এসব ঘটনায় আসামিদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছে অধিকার সংগঠনগুলো। এছাড়া এসব ঘটনায় আসামিদের আইনজীবীর সহায়তা এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

    প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, চলতি বছরের এখন পর্যন্ত প্রতি মাসেই ইরানে অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া আরও অন্তত তিন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার মতো অভিযোগ রয়েছে।

    ইরানের মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ডের মামলাগুলোতে স্বচ্ছ নজরদারির অভাব, আইনজীবীর সঙ্গে আসামিদের সীমিত যোগাযোগের সুযোগ এবং ন্যায় বিচারের ঘাটতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। অনেক ক্ষেত্রে স্বজনদেরও তাদের পরিবারের সদস্যদের আইনি অবস্থা বা শেষ পরিণতি সম্পর্কে জানানো হয় না বলে অভিযোগ রয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, নথিভুক্ত বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শিরাজের আদেলাবাদ কারাগার, তাইবাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইসফাহানের দাস্তগের্দ কারাগারে। এসব মামলার বড় একটি অংশ মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত। অন্য আসামিদের বিরুদ্ধে হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার মতো অভিযোগ আনা হয়েছে।

    প্রতিবেদনগুলোতে উল্লেখ করা সর্বশেষ ঘটনাগুলোর মধ্যে রয়েছে ইসফাহানের কথিত আলিখানি স্কয়ার মামলা। ওই মামলায় দুই চাচাতো ভাই গোল মোহাম্মাদ মোহাম্মাদি ও কায়েম হোসেইনিকে বিচার শেষে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ইরানে হওয়া বিক্ষোভের সঙ্গে মামলাটির যোগসূত্র রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

    অন্যদিকে আফশার শাহ-আহমাদি, ইমান শাফায়ি ও সদরুদ্দিন আহমাদজাদেহ নামের তিন আফগান নাগরিককে জুলাইয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। হিউম্যান রাইটস ইরান ও হেংগাও জানিয়েছে, একটি পুলিশ স্টেশন পুড়িয়ে দেয়ার ঘটনায় অংশ নেয়ার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।

    মানবাধিকার সংগঠনগুলো বলছে, উদ্বেগ শুধু মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্যেই সীমাবদ্ধ নয়। মামলাগুলো কীভাবে তদন্ত ও পরিচালনা করা হচ্ছে, সেটিও বড় প্রশ্ন। আসামিরা পর্যাপ্ত আইনগত সহায়তা পাচ্ছেন কি না, বিচারপ্রক্রিয়া সম্পর্কে তাদের পরিবারকে যথাযথভাবে জানানো হচ্ছে কি না এবং মৃত্যুদণ্ডের মুখোমুখি ব্যক্তিরা কার্যকরভাবে নিজেদের পক্ষে সাফাই দেয়ার সুযোগ পাচ্ছেন কি না—এসব বিষয় নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

    আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু
    অধিকার সংগঠনগুলোর দাবি, ইরানে উল্লেখযোগ্যসংখ্যক মৃত্যুদণ্ড কোনও সরকারি ঘোষণা ছাড়াই কার্যকর করা হয়। ফলে আফগান নাগরিকদের কতজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তার পূর্ণ চিত্র পাওয়া কঠিন হয়ে পড়ে।

    হেংগাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

    এদিকে ইরানে মৃত্যুদণ্ডের মুখোমুখি আফগান নাগরিকদের পক্ষে তালেবান কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপের ঘাটতি নিয়েও সমালোচনা তৈরি হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleমারা গেছে সাবেক আইজিপি….
    Next Article দিল্লিতে পুলিশি বাধায় আ.লীগ বক্তাদের অনুষ্ঠান বাতিল

    Related Posts

    নাগাসাকির স্মৃতি যেন ফিরল নেপালে, ছোট বোনকে পিঠে বেঁধে বাবা-মাকে খুঁজছে খুদে বালক, ভিডিও ভাইরাল

    September 1, 2026 10:25 AM

    এক বাড়ি থেকে উদ্ধার ২৪ মরদেহ

    September 1, 2026 9:19 AM

    বাড়িতে প্রেমিককে নিয়ে মায়ের মদ্যপান, দেখে যে কান্ড ঘটালো ছেলে

    August 31, 2026 11:10 AM
    Latest News

    নাগাসাকির স্মৃতি যেন ফিরল নেপালে, ছোট বোনকে পিঠে বেঁধে বাবা-মাকে খুঁজছে খুদে বালক, ভিডিও ভাইরাল

    এক বাড়ি থেকে উদ্ধার ২৪ মরদেহ

    অবশেষে রাশেদ খাঁনকে নির্বাচিত ঘোষণা

    যে কারণে ভাত রান্নার পর ভুলেও দ্বিতীয়বার গরম করবেন না!

    ৯ম পে-স্কেল অনুমোদন

    সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.